বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
১. ইঞ্জিনে পানি ঢুকেছে সন্দেহ হলে স্টার্ট না দেয়া:
অনেকেই পানি থেকে গাড়ি তুলে সঙ্গে সঙ্গে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। এটি সবচেয়ে বড় ভুল। যদি ইঞ্জিনে পানি ঢুকে থাকে, তাহলে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পিস্টন, কানেক্টিং রড বা ক্র্যাঙ্কশ্যাফট ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গাড়ি বন্ধ হয়ে গেলে জোর করে স্টার্ট না দিয়ে টো-ট্রাক বা অন্য গাড়ির সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
২. কেবিনে পানি ঢুকলে দ্রুত বের করা:
গাড়ির ভেতরে পানি জমে থাকলে যত দ্রুত সম্ভব তা বের করে ফেলুন। মাদুর, কার্পেট, আসনের নিচে দীর্ঘ সময় পানি জমে থাকলে দুর্গন্ধ, ছত্রাক এবং মরিচা ধরতে পারে। দরজা খুলে পানি বের করে শুকনো কাপড় বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কেবিন পরিষ্কার করুন।
৩. ব্যাটারির সংযোগ পরীক্ষা করা:
গাড়ির বৈদ্যুতিক অংশে পানি পৌঁছালে শর্ট সার্কিটের ঝুঁকি থাকে। নিরাপদ হলে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল খুলে দিন। এরপর হেডলাইট, পাওয়ার উইন্ডো, ইনফোটেইনমেন্ট সিস্টেম বা অন্যান্য ইলেকট্রনিকস ঠিকমতো কাজ করছে কি না, সার্ভিস সেন্টারে পরীক্ষা করান।
৪. এয়ার ফিল্টার পরীক্ষা করা:
ইঞ্জিনে পানি ঢোকার অন্যতম লক্ষণ হলো ভেজা এয়ার ফিল্টার। ফিল্টার ভিজে গেলে ইঞ্জিনে পানি প্রবেশের সম্ভাবনা থাকে। তাই সার্ভিস সেন্টারে নিয়ে এয়ার ফিল্টার খুলে পরীক্ষা করা জরুরি।
৫. ইঞ্জিন অয়েল ও অন্যান্য তরল পরীক্ষা করা:
ইঞ্জিন অয়েলে পানি মিশে গেলে তার রং দুধের মতো ঘোলাটে হয়ে যায়। এমন হলে গাড়ি চালানো উচিত নয়। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক ফ্লুইডসহ প্রয়োজনীয় সব তরল পরীক্ষা করে প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে।
৬. ব্রেক শুকিয়ে নেয়া:
পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর পর ব্রেক সাময়িকভাবে কম কার্যকর হতে পারে। নিরাপদ রাস্তায় ধীরে ধীরে কয়েকবার ব্রেক চাপলে ডিস্ক ও ব্রেক প্যাড শুকিয়ে যায় এবং ব্রেকিং স্বাভাবিক হতে শুরু করে।
এছাড়া গাড়ির দরজা-জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে ব্লোয়ার, ফ্যান বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)