আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। উভয় দেশ এখন বিরল খনিজ রপ্তানি-সংক্রান্ত এক চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস স্ট্র্যাটেজিক মেটালস কোম্পানি (ইউএসএসএম) সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সেই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে খনিজ পদার্থের প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত শনি-রোববার রাতের প্রবল বজ্রবৃষ্টি ভারতের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এখন শুধু ধস, ভাঙন আর হাহাকারের চিত্র। মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভুটান ও সিকিম থেকে নেমে আসা অতিরিক্ত পানি এবং রাতভর বৃষ্টিতে পাহাড়ি ঢল বেড়ে যাওয়ায় একাধিক বাঁধ ভেঙে গেছে এবং বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন জানায়, বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সে পিটিআইকে বলেছে, ‘পরিস্থিতি এখন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মৌসুমি বায়ু এখন বিদায় নিচ্ছে। এ অবস্থায় সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী জুমুয়াবার (১০ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারপর কিছুটা কমে যেতে পারে বৃষ্টি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে মৌসুমি বায়ু। এর আগে জুমুয়াবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপর অন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন বিভিন্ন জ্বালানি বিপণন কোম্পানির ডিপো থেকে নানা কৌশলে চুরি যাচ্ছে কোটি কোটি টাকার ডিজেল। ভাউজারে (তেলের লরি) বিশেষ চেম্বার বসিয়ে কার্যাদেশের অতিরিক্ত তেল ডিপো থেকে বের করে চোরাই পথে বিক্রি করা হচ্ছে। এভাবেই বছরের পর বছর চোরাই পথে সরকারি জ্বালানি তেল বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসৎ চক্র। আর এতে জড়িত আছেন তিন পক্ষের অসৎ ব্যক্তিরা।
এরা হলো- ডিপোর কর্মকর্তা প্রেরক বা ডিপো ইনচার্জ, ডিজেল গ্রহণকারী প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা ও পরিবহণের চালক ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত সোমবার (৬ অক্টোবর) প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বৃদ্ধ আলী আকবর তার ছেলের জন্য সুদের ওপর টাকা নিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে অভিযুক্ত বোরহান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাত বছর ধরে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৮ হাজার ৩৪০ জনের বেশি অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির বোঝা টানছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল)।
এস আলমের মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের দায় মেটাতে গিয়ে ব্যাংকটি সঠিক পথে ফেরাতে বর্তমানে কঠিন সংগ্রাম করছে কর্তৃপক্ষ।
তদন্তে জানা গেছে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই কেবল মোটা অংকের অর্থের বিনিময়ে পানের দোকান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সোমবার পুনর্ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার তার মালিকদের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব হবে না।
এক ভাষণে প্রেসিডেন্ট সিসি জোর দিয়ে বলেছে, জোর করে চাপিয়ে দেওয়া শান্তি কেবল অসন্তোষ এবং ক্ষোভের জন্ম দেয়, অন্যদিকে ন্যায়বিচারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত শান্তি জনগণের মধ্যে প্রকৃত স্বাভাবিকীকরণ ও দীর্ঘস্থায়ী সহাবস্থান তৈরি করে।
সে আরও বলেছে, এই অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা ঘোষণা করা হয়েছে। ওই অর্থবছরে সর্বোচ্চ মুনাফা পাওয়ার হার ১১.৬১ শতাংশ। চাঁদাদাতারা তাদের পেনশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মুনাফার পরিমাণ দেখতে পারবেন। গত অর্থবছরে মোট মুনাফা হয়েছে প্রায় ১৬ কোটি ৩৩ লাখ টাকা।
গত সোমবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন পর্ বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সে এসব কথা বলে।
সারজিস বলে, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন; যেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৌদি আরবের বিশাল বিনিয়োগ তহবিল বাংলাদেশের মূলধন বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেও আরও দৃঢ় করবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর হোটেল শেরাটনে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজিত বিজনেস সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এখন ‘ফ্রন্টিয়ার ইকোনমি’ থেকে ‘ইমার্জিং ইকোনমি’তে উত্তরণে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। জুলাই-আগস্ট থেকে শুরু করে দলের সাথে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করবে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে গত ৫ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এনসিপি নেতাদের ঔদ্ধত্য-অহমিকা দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে চলে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, মনে হচ্ছে আমরা এটা জোট করার জন্য, মন্ত্রী-তন্ত্রী হওয়ার জন্য তাদের পেছনে লাইন ধরব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
নুরুল হক বলেন, গ্রামে একটা কথা বলে যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে কী করবে মানে সে খুঁজে পায় না। কিংবা অল্প পয়সার মালিক হঠাৎ করে যদি পয়সা ওয়ালা হয়ে যায়, তাহলে সে যে ধনী হয়েছে সেটা দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায়-রাস বাকি অংশ পড়ুন...












