বাংলাদেশ থেকে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করতে চায় জাপান
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্র্যান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্র্যান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড।
গত ৬ অক্টোবর এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্র্যান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানায় জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামাগুচি।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময়, রাইস ব্র্যান তেলসংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামাগুচি জানায়, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০-৪০ ভাগের জোগান দেয় রাইস ব্র্যান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি।
ইয়ামাগুচি বলেছে, যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে, আমরা এখান (বাংলাদেশ) থেকে অপরিশোধিত তেল নিতে চাই।
মতবিনিময় সভায় বাংলাদেশ-সুদান জিনিং কটন কোম্পানি লিমিটেডের বিজনেস অ্যাসোসিয়েট গাজী মাহমুদ কামাল বলেন, রাইস ব্র্যান তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো সম্ভব। ধান যেহেতু দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে, সেহেতু রাইস ব্র্যান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট।
এ সময়, রাইস ব্র্যান তেলশিল্পে জাপানি বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানান এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর। সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অংশ নিয়ে স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা বলেন, অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্র্যান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এ ক্ষেত্রে অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রস্তাব দেন অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












