সাবের হোসেনের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান তিন দেশের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এ বৈঠকটি হয়।
বৈঠকে উপস্থিত ছিলো- নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন, সুইডেনের রাষ্ট্রদূত লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মলার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এ শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা অফিশিয়াল চিহ্ন ছাড়াই একই গাড়িতে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করে। বৈঠক শেষে তারা নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে স্থান ত্যাগ করে।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য খোলাসা করেনি। তবে এই তিন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাংলাদেশের পানিবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার নামক বিতর্কিত ৩টি বিষয়ের অংশীদার। ধারণা করা হচ্ছে, এসব দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বের বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।