নেমে গেছে তিস্তার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
লালমনিরহাট সংবাদদাতা:
উজানের ঢল ও তিন দিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এক রাতেই পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। প্লাবিত লোকালয় থেকে পানি অনেকটাই নেমে গেছে। এতে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন।
এদিকে বন্যার্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। তিনি পাঁচটি উপজেলায় ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। অন্যদিকে সদর উপজেলার রাজপুর ও খুলিয়াগাছ এলাকায় ত্রাণ বিতরণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৩ সে.মি নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৫ উপরে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছিলো। হঠাৎ এ বন্যায় সোমবার জেলার পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলো। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ত্রিশটি গ্রাম পানিবন্দী হয়ে পড়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছিলো।
এক রাতেই পানি নেমে গিয়ে বন্যা পরবর্তীতে দুর্ভোগ দেখা দিয়েছে। কাচা-পাকা রাস্তা পানির তোড়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষত ভেসে উঠেছে। বাডড়িঘর ও আশেপাশের পরিবেশ কর্দমাক্ত হয়ে আছে। ফসলি জমিতে এখনো পানি জমে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ কৃষক।
বিশেষ করে আমন ক্ষেতের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। আর এক মাসের মধ্যেই এসব ধান কাটাই মাড়াই করা যেতো। ইতিমধ্যে অনেক ধান ক্ষেতে শীষ আসাসহ ধান পাকতেও শুরু করেছিলো। এই অবস্থায় পানি জমাট বাধায় এসব ফসল নস্ট হওয়ার উপক্রম তৈরি হয়েছে।
এদিকে পানি কমে যাওয়ায় বানভাসীরা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। অনেকেই গত রাতেই বাড়িতে ফিরেছেন। গরু ছাগল নিয়ে নতুন করে সাজাতে শুরু করেছেন নিজেদের। বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ফসলের ক্ষেতে ভেসে আসা জঙ্গল ও পানা পরিষ্কার করছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেছে, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। ইতিমধ্যে পানি নেমে গেছে। আগামী ২-৩ দিনে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












