বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠালো পাকিস্তান
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। উভয় দেশ এখন বিরল খনিজ রপ্তানি-সংক্রান্ত এক চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস স্ট্র্যাটেজিক মেটালস কোম্পানি (ইউএসএসএম) সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সেই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে খনিজ পদার্থের প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজাতকরণে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ওয়াশিংটনের একটি সূত্র ডনকে জানিয়েছে, চালানটি বৈশ্বিক ‘ক্রিটিক্যাল মিনারেল’ বা কৌশলগত গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ চেইনে যুক্ত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বর্তমানে শিল্পোন্নয়ন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য খাত হিসেবে বিবেচিত।
পাকিস্তানের সামরিক প্রকৌশল সংস্থার (ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন) সহযোগিতায় প্রস্তুত করা চালানটিতে আছে অ্যান্টিমনি, তামা কনসেনট্রেট এবং বিরল মাটির উপাদান নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম।
এক বিবৃতিতে ইউএসএসএম এই সরবরাহকে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বের একটি মাইলফলক বলে উল্লেখ করলেও এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বলেছে, “পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ পদার্থ আছে। এদিকে নজর পড়েছে আমেরিকার। বর্তমানে বৈশ্বিক খনিজ বাজার নিয়ন্ত্রণকারী বাইরের শক্তির (যেমন চীন) ওপর নির্ভরতা কমাতেই এই ষড়যন্ত্র। ”
দলের তথ্যসচিব শেখ ওয়াক্কাস আকরাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে এই গোপন চুক্তিগুলোর পূর্ণ বিবরণ প্রকাশ করা হোক।
শেখ ওয়াক্কাস আকরাম সাম্প্রতিক চালান ও ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের তথ্য উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছিলো, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে গোয়াদর জেলার পাশনি শহরে একটি বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এ ধরনের বেপরোয়া, একতরফা ও গোপন চুক্তি দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
তিনি আরো দাবি করেন, এসব চুক্তির বিষয়ে সংসদ ও জনগণকে জানানো উচিত। জনগণের স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের বিনিময়ে করা কোনো চুক্তি পিটিআই কখনো মেনে নেবে না।
ওয়াক্কাস আকরাম ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, ‘জাহাঙ্গীর ১৬১৫ সালে ব্রিটিশদের সুরাট বন্দর ব্যবহার করে বাণিজ্য করার অধিকার দিয়েছিলো। তারপর আমরা এর করুণ পরিণতি ভোগ করেছি। সরকারের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ব্রিটিশদের বন্দর ব্যবহারের অনুমতি শেষ পর্যন্ত উপনিবেশবাদে রূপ নিয়েছিলো। ’
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।