ভারতে বন্যা ও ধসে বেড়েছে মৃত্যু, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মমতার
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত শনি-রোববার রাতের প্রবল বজ্রবৃষ্টি ভারতের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এখন শুধু ধস, ভাঙন আর হাহাকারের চিত্র। মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভুটান ও সিকিম থেকে নেমে আসা অতিরিক্ত পানি এবং রাতভর বৃষ্টিতে পাহাড়ি ঢল বেড়ে যাওয়ায় একাধিক বাঁধ ভেঙে গেছে এবং বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন জানায়, বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সে পিটিআইকে বলেছে, ‘পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। এখন পর্যন্ত আমাদের কাছে ২৮ জনের মৃত্যু সংক্রান্ত খবর এসেছে। গত রাত থেকে আরও কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের ঘটনা ঘটেছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ক্রমাগত বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে কঠিন করে তুলছে। ’
তবে স্থানীয় সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যে ৩৬ জনে পৌঁছেছে। শতাধিক আহত হয়েছে এবং নিখোঁজের সংখ্যা অগণিত।
প্রশাসন বলছে, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। স্কুল ও পঞ্চায়েত ভবনগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এই দুর্যোগকে ‘মনুষ্যসৃষ্ট’ বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী মমতা। এর জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)