শেরপুর সংবাদদাতা:
একদা খাল-বিলজুড়ে পানিফল প্রাকৃতিকভাবেই হতো। এখন এই ফল শেরপুরের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন বাড়ছে। অল্প শ্রম ও কম খরচে অধিক লাভ হওয়ায় শেরপুরে দিন দিন বাড়ছে পানিফলের বাণিজ্যিক চাষ।
ফলটির নাম পানিফল হলেও তিনকোনা শিঙাড়া আকৃতি হওয়ায় স্থানীয়ভাবে এই ফলকে শিঙাড়া বলেও ডাকা হয়। স্রোত কম, মাঝামাঝি গভীর, পানিবদ্ধ ও পতিত জমিতে পুষ্টিগুণে ভরা, ডায়াবেটিক রোগীদের উপকারী এ ফলের চাষে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। ওই সব স্থান ছাড়াও এখন মাছের ঘেরের মতো সুবিধাজনক স্থানেও চাষ হচ্ছে ফলটি। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি এখন ব্যবহার করবেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিলামে বিক্রির পরিবর্তে গাড়িগুলো সরকারি পরিবহন অধিদপ্তরে হস্তান্তর করতে চট্টগ্রাম কাস্টম হাউসকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
গত বুধবার বিকালে চিঠি পাওয়ার পর দাপ্তরিক কাজ শেষ করে চট্টগ্রাম বন্দরের কার শেডে থাকা গাড়িগুলো পরিবহন পুলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কাস্টম। তবে এক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ অতীতে এ ধরনের সিদ্ধান্তের কোনো নজির বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট গাজার অভ্যান্তরের মিলিশিয়া ও অস্ত্রধারী গ্যাংয়ের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই অভিযানের লক্ষ্য পুরো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামাস শিগগিরই তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করবে সেসব অস্ত্রধারী গ্যাংগুলোকে ভেঙে দেওয়ার জন্য, যারা এখনো ইসরাইলের সঙ্গে কাজ করছে।
অক্টোবর ১০ তারিখের যুদ্ধবিরতির পর থেকে হামাসের বাহিনী সক্রিয়ভাবে বাকি অংশ পড়ুন...
গাজায় পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে তুরস্কের বহর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব নুসরাত জাহান নিসু সই করা এ সংক্রান্ত একটি চিঠি সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নিদুর্ঘটনা হচ্ছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করে।
এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খ-ন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
এর আগে, বুধবার ট্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামাত বড় এ দুই দলের বলয়ের বাইরে গিয়ে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল ও সংগঠন মিলে। যে উদ্যোগে রয়েছে দুটি দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। তৃতীয় এই বলয়ে থাকা দল ও সংগঠনগুলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এ ধরনের ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের টানা ১০ দিনের আন্দোলন শেষ হতেই এবার জাতীয়করণের দাবিতে রাজপথে নেমেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এর আগে, গত সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজপথে নেমেছিল শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এরও আগে গত জুন-জুলাইয়ে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকরা আন্দোলনে নেমেছিলেন। গত মার্চে শতভাগ উৎসব ভাতার দাবিতে মাঠে নেমেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত বছরের আগস্টে অন্তর্র্বতী সরকার গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন দাবি-দাওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রধান সড়কসহ ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে যাওয়ার সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট–এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার চাপ অব্যাহত রয়েছে। এক সপ্তাহ ধরে তা আরও বেশি দৃশ্যমান হয়েছে। এ কারণে নিরপেক্ষ কর্মকর্তা ‘খুঁজছে’ জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের কাজে দেখা দিয়েছে স্থবিরতা। তদবিরের চাপে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন আটকে আছে। নতুন করে যুক্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়ে তদবির। বিভাগীয় কমিশনার নিয়েও আলোচনা সামনে চলে আসছে। নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের অতিরিক্ত সচিবের পদটি এখনও ফাঁকা। অবস্থার বাস্তবতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচন সামনে রেখে জোট বাড়ছে বিএনপির। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বৃহৎ নির্বাচনি জোট গঠন করতে যাচ্ছে দলটি। বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা অনেক দূর এগিয়েছে।
এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এতে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দল, জোট ছাড়াও যুগপতের বাইরে হাসিনা সরকারবিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ফ্যাস বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
বাবাকে হত্যার অভিযোগে কুলাঙ্গার ছেলে আব্দুল আওয়াল বাদলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২২শে অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আওয়াল বাদল (৪২) করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত আব্দুল মালেকের (৮০) ছেলে।
২৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্রে বাকি অংশ পড়ুন...












