রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।
ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
এটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে।
স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ ধরা পড়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। বিভিন্ন শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারি।
তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় এমন অঙ্গীকার করেন যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আজ দুপুর থেকেই এ বিষয়ে নানা ধরনের আলোচনা শুনছি। তবে প্রকৃত সত্য হলো, তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি।
সাবেক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মনে হয়, তিনি আগের সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন।
ক্রীড়াঙ্গন ও রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)