শেরপুরের বিলজুড়ে বাড়ছে পানিফলের চাষ -বাড়তি আয়ে স্বচ্ছলতা ফিরছে কৃষকের
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
একদা খাল-বিলজুড়ে পানিফল প্রাকৃতিকভাবেই হতো। এখন এই ফল শেরপুরের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণন বাড়ছে। অল্প শ্রম ও কম খরচে অধিক লাভ হওয়ায় শেরপুরে দিন দিন বাড়ছে পানিফলের বাণিজ্যিক চাষ।
ফলটির নাম পানিফল হলেও তিনকোনা শিঙাড়া আকৃতি হওয়ায় স্থানীয়ভাবে এই ফলকে শিঙাড়া বলেও ডাকা হয়। স্রোত কম, মাঝামাঝি গভীর, পানিবদ্ধ ও পতিত জমিতে পুষ্টিগুণে ভরা, ডায়াবেটিক রোগীদের উপকারী এ ফলের চাষে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। ওই সব স্থান ছাড়াও এখন মাছের ঘেরের মতো সুবিধাজনক স্থানেও চাষ হচ্ছে ফলটি। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া অনেক প্রান্তিক কৃষকের সংসারে ফিরেছে সচ্ছলতা।
চাষীরা জানান, পানিফল গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত। পানিফল গাছ কচুরিপানার মতো পানির ওপরে ভেসে থাকে। পানিফল কচি অবস্থায় লাল রঙের থাকে, মধ্য পর্যায়ে সবুজ ও পরিপক্ব হলে কালো রং ধারণ করে। ফলটির কালো খোসা ছাড়ালেই পাওয়া যায় হৃৎপি-াকার বা ত্রিভুজাকৃতির নরম সাদা ও লাল শাস। এই ফলটি খেতে আর কোনোরকম প্রক্রিয়া করতে হয় না। কাঁচা ফলের এ নরম শাসটি খেতে বেশ সুস্বাদু।
শেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন বিলের বিস্তার এলাকায় এ ফল বাণিজ্যিক চাষ বা প্রাকৃতিকভাবে হয়ে থাকে।
কৃষক সূত্র জানিয়েছে, ছয় মাসে বিঘাপ্রতি ১০-১৫ হাজার টাকা খরচ করে ৭০-৮০ হাজার টাকার ফল বিক্রি করা সম্ভব। পানিফলের প্রথম ফলন আসে তিন মাস বয়সে এবং এরপর আরও তিন মাস ধরে এই ফলন পাওয়া যায়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, লাভের কারণে পানিফলের চাষ বেড়েছে। তবে জেলায় কত একর জায়গায় এই ফলের আবাদ হয়, কৃষি বিভাগের কাছে এই তথ্য নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)