জোট বাড়ছে বিএনপির, আলাপ-আলোচনা চলছে
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জাতীয় নির্বাচন সামনে রেখে জোট বাড়ছে বিএনপির। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বৃহৎ নির্বাচনি জোট গঠন করতে যাচ্ছে দলটি। বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা অনেক দূর এগিয়েছে।
এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এতে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দল, জোট ছাড়াও যুগপতের বাইরে হাসিনা সরকারবিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব দল নির্বাচনি জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে। আরেকটু অগ্রগতির পর সবকিছু জানানো হবে।
বিএনপির নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দলের পক্ষ থেকে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনে যুক্ত এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল এমন সমমনা দল-জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক, ইসলামি ও আলেমদের সমন্বয়ে এ জোট গঠন করা হবে। জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোট যথাক্রমে ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুমুয়ার নামাজে জামায়াত এমপির ইমামতি করা নিয়ে সংঘর্ষে জড়ালো জামায়াত-বিএনপি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিশুখাদ্য ভাগাভাগির অভিযোগ, তদন্তে কমিটি গঠন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাকৃবির ৬৩ শতাংশের বেশি শিক্ষার্থী সকালের নাশতা করে না : জরিপ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাকরি ফেরত পেয়েছেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)