বিএনপি-জামাতের বাইরে ‘তৃতীয় বলয়’ গঠনে চেষ্টা
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিএনপি ও জামাত বড় এ দুই দলের বলয়ের বাইরে গিয়ে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল ও সংগঠন মিলে। যে উদ্যোগে রয়েছে দুটি দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। তৃতীয় এই বলয়ে থাকা দল ও সংগঠনগুলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এ ধরনের তৃতীয় শক্তির আবির্ভাবের বাস্তবতা দেখছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে গড়ে উঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদসহ নতুন ও বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্য প্রক্রিয়ায় যুক্তের চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের অন্য ৫টি দল- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন এবং ভাসানী জনশক্তি পার্টির সঙ্গেও আলোচনা চলছে।
নতুন এই উদ্যোগের সত্যতা নিশ্চিত করেছেন আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, বিএনপি এবং জামাতের বাইরে আমরা তৃতীয় একটি বলয় তৈরির চেষ্টা করছি। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমরা এই উদ্যোগের কাছাকাছি আসছি। এনসিপি, গণঅধিকারসহ সকলকে এই প্রক্রিয়ায় যুক্ত করার জন্য আলাপ চলছে। বিএনপি, জামাত ছাড়া সবার সঙ্গেই আমরা এই আলোচনায় যাব। জুলাই গণঅভ্যুত্থানের চাহিদার আলোকে আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়েও আমরা রাজনীতির মাঠে ভূমিকা রাখতে চাই।
একই ধরণের তথ্য জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এ বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি এবং জামাতের বাইরে আলাদা ঐক্য করার চেষ্টা চলছে। নির্বাচনী জোটের বাইরে গিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও ঐক্য নিয়েই মূলত এ ধরনের চেষ্টা চলছে।
নির্বাচনী এই জোটের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেন, আমাদের এই আকাঙ্খা ও চেষ্টা আছে। এই চেষ্টার অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের দলগুলোর সঙ্গে আমরা একাধিকবার বসেছি। এর বাইরেরও অনেকের সঙ্গে আমরা কথা বলছি। আমরা মূলত চেষ্টা করছি, জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করে এবং দেশের সংস্কারটা যাদের কাছে প্রধান এজেন্ডা, তাদেরকে একটি প্লাটফর্মে আনতে। সেটি পরবর্তীতে বিএনপি, জামাতের বাইরে নির্বাচনী জোটও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুমুয়ার নামাজে জামায়াত এমপির ইমামতি করা নিয়ে সংঘর্ষে জড়ালো জামায়াত-বিএনপি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিশুখাদ্য ভাগাভাগির অভিযোগ, তদন্তে কমিটি গঠন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাকৃবির ৬৩ শতাংশের বেশি শিক্ষার্থী সকালের নাশতা করে না : জরিপ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাকরি ফেরত পেয়েছেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












