নিজস্ব সংবাদদাতা:
তমাল চক্রের কালো ছায়া এখনো বিদ্যমান এনআরবিসি ব্যাংকে। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ব্যাংকটি ঘুরে দাঁড়ালেও তমালের কূটকৌশলে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে।
রাশিয়া শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম পারভেজ তমাল। নিজের পরিচয় দিতো শেখ সেলিমের পোষ্যপুত্র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন হিসেবে। দলীয় আশীর্বাদপুষ্ট হয়ে ২০১৩ সালে লাইসেন্স নিয়ে এনআরবিসি ব্যাংকের একজন উদ্যোক্তা হিসেবে ব্যাংকিং জগতে প্রবেশ করে তমাল। এরপর ছাত্রলীগ-যুব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্র্বতী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এমন অভিযোগ তুলে মেজর (অব.) হাফিজ বলেন, এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এ সংগ্রামের সঙ্গে অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ- এই তিন দাবিতে করা সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়েছে তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন।
লিখিত বক্তব্যে জানানো হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে জেলার কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
নৈতিক অবক্ষয় রোধে এবং তরুণ প্রজন্মকে নৈতিকভাবে গড়ে তুলতে রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলাম শিক্ষা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের নেতারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা শাখা আয়োজিত কুমিল্লা বিভাগী সম্মেলনে বক্তরা এ দাবি জানান।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ জনগোষ্ঠীর দেশ। রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম হওয়া সত্তে¦ও জাতীয় শিক্ষানীতি ও কারিকুলামে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক নয়। এ কারণে সমাজে ধর্মীয় অজ্ঞতা, ক বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে।
তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন- ২০২৫- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ঐকম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা। এই প্রযুক্তি চালুর পর থেকে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল সেটই দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। কোনো ক্লোন বা নকল আইএমইআই (ওগঊও) নম্বরযুক্ত হ্যান্ডসেটও তখন থেকে নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয়ে শি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের যে দাবি করেছেন বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি বলেন, এখন পর্যন্ত যত বাধা এসেছে, সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে চব্বিশের সালের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। তারা এককভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ডব্লিউএইচও ‘গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সার্ভেইলেন্স রিপোর্ট ২০২৫’-এ বলেছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) অত্যন্ত জরুরী চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এই প্রতিবেদনে ১০৪টি দেশ থেকে প্রাপ্ত ২ কোটি ৩০ লাখের বেশি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে আটটি সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ গড়ে তোলার তথ্য তুলে ধরা হয়।
রোগতত্ত¦, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআরবি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভাইরোল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগে বিএনপি ও জামাতের মধ্যে বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে সে এ দাবি করেছে।
পাটওয়ারী বলেছে, বিএনপি এবং জামাতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে- এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে- এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্র্বতীকালীন সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না।
বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের চিঠির বিষয়টি তুলে ধরে সম্প্রতি সরকারের সব সচিবের কাছে নতুন পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদেরও দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, জার বাকি অংশ পড়ুন...












