৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ- এই তিন দাবিতে করা সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়েছে তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন।
লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের প্রান্তিক পর্যায়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক শিক্ষা কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে সর্বমোট মাত্র ১৭ হাজার ৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বক্তব্যে বলা হয়, আমাদের অন্যতম প্রধান দাবি সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা স্কেলে সর্বসাকূল্যে বেতন হবে ১৯ হাজার ৮২৫ টাকা। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখেই আমরা এ সামান্য দাবিটি করছি যেখানে সরকারকে অতিরিক্ত মাত্র ২ হাজার ২৬৫ টাকা প্রদান করতে হবে।
বক্তব্যে আরও বলা হয়, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্তে¦ও অন্যান্য দপ্তরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ১০-১১তম গ্রেডে যোগদান করলেও প্রাথমিক সহকারী শিক্ষকরা বহু বছর ধরে ১৩তম গ্রেডে রয়েছেন। যা ‘অমানবিক ও বৈষম্যমূলক’ বলে দাবি করেন শিক্ষকরা। পাশাপাশি ২০০৯ সাল থেকে পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকায় অধিকাংশ শিক্ষক জীবনভর সহকারী শিক্ষক হিসেবেই অবসর নেন বলেও উল্লেখ করা হয়।
শিক্ষকদের ১১ সংগঠনের দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা। ১৫ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশব্যাপী কিছু কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিসমূহ হলো ২৩-২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫-২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি ও ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
এ ছাড়া দাবি মেনে নেওয়া না হলে বৃত্তিসহ সব পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












