জামাতের তাহেরের অভিযোগের জবাবে ফখরুলের কড়া বার্তা
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের যে দাবি করেছেন বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি বলেন, এখন পর্যন্ত যত বাধা এসেছে, সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে চব্বিশের সালের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা তা মানতে রাজি নই।
তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভাজন ঘটাতে চায়। একাত্তর আমাদের অস্তিত্ব; অতীতকে ভুলিয়ে দেয়ার কোনো অবকাশ নেই। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করেছে এবং পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা চালিয়েছে।
বিএনপি নির্বাচন পেছাচ্ছে- এমন অভিযোগের জবাবে ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারতো না।
জাতীয় সনদে জুলাইয়ে যা পাস হয়েছে, সবই বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি সংস্কারপন্থী, কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয়, তাদের সামনে সত্য তথ্য উপস্থাপন করতে হবে। ঐকমত্য কমিশন স্বাক্ষরের নোট অব ডিসেন্ট রেখেছিল, কিন্তু এখন তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা সংবাদ সম্মেলন করেছি, রাস্তায় নামিনি। প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। কিছু দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কারা তা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)