বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কার্যকর নীতি সংস্কার বাস্তবায়ন করা গেলে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে বড় অগ্রগতি সম্ভব। সঠিক পদক্ষেপ নেওয়া হলে প্রতিবছর প্রায় ১৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যেতে পারে।
এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬-এ।
প্রতিবেদনে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য একটি বিস্তারিত রোডম্যাপও তুলে ধরা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০২৬-এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অত্যন্ত স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও মূলনীতি রয়েছে। সরকার এমন একটি নিবিড় ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যা একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষমতায়ন ঘটাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্বাগত বক্তব্যে গত ৫ মাস আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আয়োজক সংগঠন ‘ফিকি’-কে ধন্যবাদ জানান মাহ্দী আমিন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা তাদের যোগ্যতা, আন্তর্জাতিক মানদ- এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা সফলভাবে তুলে ধরেছেন।
মাহ্দী আমিন জানান, ফিকির প্রাথমিক ভাবনায় বিনিয়োগকারীদের বক্তব্য নীতিনির্ধারকদের শোনার কথা থাকলেও, শেষ মুহূর্তে আগ্রহ ও চাহিদার ওপর ভিত্তি করে নীতিনির্ধারকরাই মূল রূপরেখা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের প্লাটফর্মে উভয় পক্ষ আরও উন্মুক্তভাবে মতামত বিনিময়ের সুযোগ পাবে।
প্রশাসনিক ও দপ্তর বিন্যাসের নতুন পদ্ধতির ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে দপ্তরগুলো পুনর্গঠন করা হয়েছে। নীতিনির্ধারণ থেকে শুরু করে একদম মাঠপর্যায়ে বাস্তবায়ন পর্যন্ত প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করতেই প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ। এর সুফল হিসেবে এরই মধ্যে একটি জনবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হয়েছে।
অতীতে তৈরি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, সরকার সব জমাটবদ্ধ সমস্যা সম্পর্কে সচেতন এবং তা ইতিবাচকভাবে সমাধান করতে চায়। প্রতিটি সংকটকে নতুন কর্মসংস্থান ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের ‘বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আন্তর্জাতিক উদ্যোক্তারা কেবল ব্যবসা করছেন না, বরং বিশ্বমঞ্চে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান তুলে ধরছেন। সার্বিক সমৃদ্ধি, সমতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটি আধুনিক বাংলাদেশ গড়তে সরকার দেশি-বিদেশি সব ব্যবসায়ীর সঙ্গে স্থায়ী ও ধারাবাহিক আলোচনার পরিবেশ বজায় রাখতে চায়।
সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিকস, ডিজিটাল সেবা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, আধুনিক বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস খাতে বিশেষ প্রণোদনা রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুণগত বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে গঠনমূলক সংলাপ বাড়ানো এবং বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপনই সম্মেলন ও প্রতিবেদনের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ বছরে ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হবে। প্রতিবেদনে বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্মেলনের আলোচনায় বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা সহজ করা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ ও চ্যালেঞ্জও আলোচনায় উঠে আসে। অংশগ্রহণকারীদের মতে, ঘোষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












