বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন না করলে হয়ে যাবে বন্ধ
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা। এই প্রযুক্তি চালুর পর থেকে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল সেটই দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। কোনো ক্লোন বা নকল আইএমইআই (ওগঊও) নম্বরযুক্ত হ্যান্ডসেটও তখন থেকে নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন এখন বাংলাদেশে ব্যবহার করতে হলে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক।
বিটিআরসির ব্যাখ্যা অনুযায়ী, এমন হ্যান্ডসেট প্রথমে দেশের নেটওয়ার্কে সাময়িকভাবে সচল থাকবে। এরপর গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে, ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে স্থায়ীভাবে নেটওয়ার্কে সক্রিয় রাখা হবে।
বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে ফেরার সময় আগে ব্যবহৃত ব্যক্তিগত ১টি হ্যান্ডসেট ছাড়া সর্বোচ্চ আরও ১টি হ্যান্ডসেট শুল্কমুক্তভাবে আনতে পারবেন। অতিরিক্ত ১টি হ্যান্ডসেট আনতে হলে নির্ধারিত শুল্ক দিতে হবে।
বিটিআরসি জানিয়েছে, নিবন্ধনবিহীন কোনো বিদেশি মোবাইল ফোন দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সচল রাখা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)