সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের তিন শীর্ষ মোবাইল ফোন অপারেটরের প্রায় ২১ হাজার ২৩৮ কোটি টাকার তরঙ্গ (স্পেকট্রাম) নবায়ন প্যাকেজটি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নীতিগত বিরোধের কারণে আটকে গেছে।
অর্থ বিভাগ ২০ বছরের মেয়াদে এই লাইসেন্স নবায়নের অনুমোদন দিলেও অপারেটরদের দাবিÑঅতিরিক্ত সুদের বোঝা, অনমনীয় কিস্তির সময়সীমা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কঠোর কর-ছাড়পত্রের শর্তের কারণে এই চুক্তি বাস্তবায়ন করা অসম্ভব।
সরকারের পক্ষ থেকে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে সাড়ে ১০ বছরে ১২টি কিস্তিতে এই নবায়ন ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। তবে শর্ত জুড়ে দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
একই সময়ে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতাও বাড়ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির হার ছিলো ৩৬ দশà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার দেশটির সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১০টি মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিবিসি ভেরিফাইয়ের হাতে আসা ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ মডেলের এসব উড়োজাহাজের কয়েকটি জার্মানি ও ইতালির মার্কিন ঘাঁটিতে যায়। পরে কয়েকটি উড়োজাহাজ জার্মানির স্পাংডাহলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
দেশের বর্তমà বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ উপজেলার ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। তবে স্থানীয় উ বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সম্পূরক পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার জন্য জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত রুটি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পরà§ বাকি অংশ পড়ুন...
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার পর ১ লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়।
সাইফুল ইসলাম জানান, সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি সরাসরি টাকা নিতে চাননি। তাই তিনি নগদ টাকা সাইফুলের কাছে দেন। পরে সাইফুল নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে সেই টাকা সাবিহার কাছে পাঠান। এ বিষয়ে তিনি বলেন, ‘উপকার করতে গিয়ে আমি বিপদে পড়েছি।’ তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয় কিংবা অর্থের প্রকৃত উৎস সম্পর্কে à বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতঠবাকি অংশ পড়ুন...












