নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম আর সবচেয়ে কমদামি সবজি পেঁপে। শিমের কেজি ২০০ টাকা আর পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। অন্যান্য সবজি কিনতে হলে কেজি প্রতি গুনতে হবে কমপক্ষে ৭০ টাকা। তবে চলতি সপ্তাহে মাছ, গোশত ও ডিমের দাম প্রায় আগের মতোই। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। প্রতি কেজি মাছের দাম রাজধানীর বাজারভেদে কোথাও ২০ টাকা কম আবার কোথাও ১০ টাকা বেশি।
গতকাল রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।
তিনি আজ সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় হাফিজ উদ্দিন আহমঠবাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের কিনাজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৫)। তিনি ডিগ্রি পাশ করে চাকরির পিছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। চলতি মৌসুমে প্রায় ৬ বিঘা জমিতে ‘কালো সোনা’ খ্যাত উচ্চফলনশীল ‘লালতির কিং’ জাতের পেঁয়াজ বীজ এবং ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ৬ বিঘা জমিতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকা খরচ হয়েছে। ৬ বিঘা জমিতে ৫৫০ থেকে ৬৫০ কেজি বীজ উৎপাদনের আশা করছেন মনিরুল ইসলাম।
এছাড়াও বিঘাপ্রতি পেঁয়াজ চাষে তার ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি জনিত আবহাওয়ার কাà বাকি অংশ পড়ুন...
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
বিশালাকার একটি হাঁড়িতে একবারে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালন বেকড বিনস। পরিমাণের হিসাবে যা প্রায় ১৫ হাজার ক্যানের সমান। আর এই রান্নার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নাম লিখিয়েছে কেলকিট।
গত ২২ আগস্ট এ রেকর্ড গড়ার আয়োজন করা হয়। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুমুশানে গভর্নরশিপ ও কেলকিট পৌরসভাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে শীতকালীন সবজির উৎপাদন তুলনামূলকভাবে ভালো হলেও গ্রীষ্মকালে অনেক সবজির উৎপাদন কমে যায়। ফলে মৌসুমি ঘাটতি তৈরি হয় এবং বাজারে দাম বেড়ে যায়। এই সমস্যা সমাধানে গ্রীষ্মকালীন সবজি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিম এ ধরনের সমস্যার একটি চমৎকার উদাহরণ। বাংলাদেশের স্থানীয় শিমের জার্মপ্লাজমে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। অনেক স্থানীয় শিম শীতকালীন পরিবেশে ভালো ফলন দিলেও দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রার পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে সহজে ফুল ও ফল ধারণ করে না। ফলে গ্রীষ্মকালীন চাষের জন্য উপযোগী জাতের সংঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নিম্নমানের ফিড উৎপাদন ও বাজারজাতকরণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যাতে খামারিরা মানহীন খাদ্য ব্যবহার না করেন এবং ভোক্তারা নিরাপদ মাছ পান, সে লক্ষ্যে তদারকি আরও জোরদার করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রঠবাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর আমের সুনাম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। প্রতি মৌসুমের আগে রপ্তানিযোগ্য আম উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগের কথা বলা হয়। নির্দিষ্ট বাগান, নিরাপদ উৎপাদন, ফল ব্যাগিং, মাননিয়ন্ত্রণ ও প্যাকেজিংয়ের মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু বিপুল উৎপাদনের তুলনায় আন্তর্জাতিক বাজারে যাচ্ছে অতি সামান্য আম। এমনকি কোনো কোনো বছর রপ্তানির লক্ষ্যমাত্রার ধারেকাছেও যেতে পারেনি রাজশাহী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ৪ হাজার ৬৪৮ টà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে বাড়ছে আটা ও ময়দার দাম। অন্যদিকে, সবজির বাজারে কিছু পণ্যের দাম চড়া থাকলেও ডিম ও কয়েক ধরনের মুরগির দাম কিছুটা কমেছে। মাছের বাজার প্রায় স্থিতিশীল রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারে বাড়তি চাপ তৈরি করেছে আটা ও ময়দার দাম। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজারদরের তালিকাতেও আটা ও ময়দার মূল্যবৃদ্ধির তথ্য রয়েছে।
টিসিবির হিসাবে, গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও মোড়কজাত ময়দার দাম কেঠবাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
মাটি নেই, তবু আছে সবুজের স্বপ্ন। জমিতে লাঙল চলছে না, নেই প্রচলিত মাটির বেড। সারি সারি পলিব্যাগে নারিকেলের ছোবড়া থেকে তৈরি কোকোপিটে শেকড় ছড়াচ্ছে গাছ। কৃষক ফেরদৌস মিয়া সেই গাছে দেখছেন নতুন সম্ভাবনা।
গাজীপুর মহানগরের পূবাইলের সাপমারা গ্রামের এই দৃশ্য এ কারণে ভিন্ন। নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের এই কৃষক দীর্ঘদিন ধরে পেঁপেসহ বিভিন্ন দেশীয় সবজি চাষ করে এলাকায় পরিচিত হয়েছেন ‘সৌখিন কৃষক’ হিসেবে। এবার সেই পরিচিতির সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক পরিচয়- মাটিবিহীন আধুনিক কৃষির পরীক্ষক।
প্রচলিত কৃষিপদ্ধতিতে অভ্যস্ত হয়েও ফে বাকি অংশ পড়ুন...












