উদ্ভাবনী গবেষণায় বদলে যেতে পারে বাংলাদেশের সবজি চাষ
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশে শীতকালীন সবজির উৎপাদন তুলনামূলকভাবে ভালো হলেও গ্রীষ্মকালে অনেক সবজির উৎপাদন কমে যায়। ফলে মৌসুমি ঘাটতি তৈরি হয় এবং বাজারে দাম বেড়ে যায়। এই সমস্যা সমাধানে গ্রীষ্মকালীন সবজি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিম এ ধরনের সমস্যার একটি চমৎকার উদাহরণ। বাংলাদেশের স্থানীয় শিমের জার্মপ্লাজমে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। অনেক স্থানীয় শিম শীতকালীন পরিবেশে ভালো ফলন দিলেও দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রার পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে সহজে ফুল ও ফল ধারণ করে না। ফলে গ্রীষ্মকালীন চাষের জন্য উপযোগী জাতের সংখ্যা সীমিত।
গবেষণার মাধ্যমে দিনের দৈর্ঘ্যের প্রতি অসংবেদনশীল, দ্রুত ফুল আসা, উচ্চফলনশীল এবং তাপ ও আর্দ্রতাসহনশীল গ্রীষ্মকালীন শিমের জাত উদ্ভাবন করা গেলে সারা বছর শিম উৎপাদন করা সম্ভব হবে।
এ ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ গ্রীষ্মকালীন এবং আলোক-অসংবেদনশীল শিমের জাত উদ্ভাবন নিয়ে দীর্ঘ ৬-৭ বছর গবেষণা করে অনেকগুলো স্থিতিশীল উন্নত অগ্রসরমান লাইন উদ্ভাবনের কাজ সম্পন্ন করেছে। এই লাইনগুলো আলোক-অসংবেদনশীল, আগাম ও স্থিতিশীলভাবে ফুলধারণে সক্ষম, উচ্চ ফলন ক্ষমতাসম্পন্ন এবং উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাসহনশীল। পাশাপাশি এগুলোর ফল আকর্ষণীয় আকার ও রঙের, নরম ও কম আঁশযুক্ত, স্বাদে শীতকালীন শিমের মতো, ভালো বীজ উৎপাদনক্ষম এবং রোগ ও পোকামাকড় সহনশীল। অচিরেই এই লাইনগুলো কৃষকের চাষাবাদের জন্য অবমুক্ত করা হবে।
একই ধরনের গবেষণা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসা, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজিতেও করা প্রয়োজন। সবজি উৎপাদনের ভবিষ্যৎ গবেষণার আরেকটি বড় লক্ষ্য হওয়া উচিত বছরব্যাপী উৎপাদনশীল জাত উদ্ভাবন।
একটি জাত যদি কেবল নির্দিষ্ট একটি মৌসুমে ভালো ফলন দেয়, তাহলে বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়। কিন্তু বছরব্যাপী উৎপাদনশীল জাত উদ্ভাবন করা গেলে এবং এসব জাত বিভিন্ন মৌসুমে গ্রহণযোগ্য ফলন দিতে সক্ষম হলে উৎপাদন ও বাজার সরবরাহ উভয়ই স্থিতিশীল হবে। এজন্য উদ্ভিদের ফুল আসার সময়, দিনের দৈর্ঘ্যের প্রতিক্রিয়া, তাপমাত্রার প্রভাব, পরাগায়ন, ফল ধারণ এবং পরিপক্বতার মতো বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা বিশেষ প্রয়োজন।
ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার:
আগামী দিনে বাংলাদেশে সবজি গবেষণায় বিশেষ গুরুত্ব পেতে পারে নিম্নের বিষয়গুলোÑ
১. উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ সবজি জাত উদ্ভাবন।
২. গ্রীষ্মকালীন, স্বল্পমেয়াদি ও বছরব্যাপী সবজি জাত উদ্ভাবন।
৩. তাপ, খরা, লবণাক্ততা ও পানিবদ্ধতাসহনশীল জাত উদ্ভাবন।
৪. রোগ ও পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন।
৫. দেশীয় প্যারেন্টাল লাইন ব্যবহার করে হাইব্রিড সবজি উন্নয়ন।
৬. সবজি গবেষণায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভিদ প্রজননের ব্যবহার বাড়ানো।
৭. দেশীয় জার্মপ্লাজমের সংগ্রহ ও ব্যবহার বাড়ানো।
৮. সবজি প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত গবেষণা।
৯. কৃষক, ভোক্তা ও বাজারভিত্তিক গবেষণা।
১০. কৃষকের অংশগ্রহণমূলক সবজি গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন।
১১. পানিবায়ু পরিবর্তন মোকাবিলায় অঞ্চলভিত্তিক সবজি উৎপাদন প্রযুক্তির উন্নয়ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












