মাটি ছাড়াই কৃষির স্বপ্ন, ফেরদৌসের সফলতা
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মাটি নেই, তবু আছে সবুজের স্বপ্ন। জমিতে লাঙল চলছে না, নেই প্রচলিত মাটির বেড। সারি সারি পলিব্যাগে নারিকেলের ছোবড়া থেকে তৈরি কোকোপিটে শেকড় ছড়াচ্ছে গাছ। কৃষক ফেরদৌস মিয়া সেই গাছে দেখছেন নতুন সম্ভাবনা।
গাজীপুর মহানগরের পূবাইলের সাপমারা গ্রামের এই দৃশ্য এ কারণে ভিন্ন। নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের এই কৃষক দীর্ঘদিন ধরে পেঁপেসহ বিভিন্ন দেশীয় সবজি চাষ করে এলাকায় পরিচিত হয়েছেন ‘সৌখিন কৃষক’ হিসেবে। এবার সেই পরিচিতির সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক পরিচয়- মাটিবিহীন আধুনিক কৃষির পরীক্ষক।
প্রচলিত কৃষিপদ্ধতিতে অভ্যস্ত হয়েও ফেরদৌসের মনে প্রশ্ন ছিল- মাটি ছাড়াও কি ফসল ফলানো সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি নিজের তিন কাঠা জমিতে শুরু করেছেন নতুন উদ্যোগ।
প্রথম ধাপে বসানো হয়েছে ২০০টি পলিব্যাগ। প্রতিটি ব্যাগে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কোকোপিট। নারিকেলের ছোবড়া বা আঁশ প্রক্রিয়াজাত করে তৈরি এই জৈব মাধ্যমটি গাছের শিকড়কে প্রয়োজনীয় পানি, বাতাস ও পুষ্টি সরবরাহের উপযোগী পরিবেশ তৈরি করে। ফলে সীমিত জায়গাকেও পরিকল্পিতভাবে উৎপাদনের কাজে লাগানো সম্ভব।
বিশ্বের কৃষি প্রযুক্তিতে ‘সয়েললেস কাল্টিভেশন’ বা মাটিবিহীন চাষাবাদ এখন আর নতুন কোনো ধারণা নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ন্ত্রিত পরিবেশে কোকোপিট, হাইড্রোপনিকসহ নানা পদ্ধতিতে ফল ও সবজি উৎপাদন করা হচ্ছে।
ফেরদৌসের উদ্যোগ অবশ্য কোনো বড় বাণিজ্যিক প্রকল্প নয়। এটি তার কাছে অনেকটা সম্ভাবনা যাচাইয়ের পরীক্ষা। অল্প জায়গায় আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কতটা উৎপাদন সম্ভব সেটিই এখন তার দেখার বিষয়।
এ কাজে তিনি একা নন। তাকে সহযোগিতা করছেন মালয়েশিয়ায় কোকোপিট ব্যবহার করে চাষাবাদে সাফল্য অর্জন করা বাংলাদেশি প্রবাসী কৃষক আরিফুল ইসলাম। তার অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়েই স্থানীয় বাস্তবতায় পদ্ধতিটি প্রয়োগের চেষ্টা করছেন ফেরদৌস।
মাটিবিহীন কৃষির এই নতুন যাত্রায় আপাতত ফেরদৌসের সঙ্গী শসা। ২০০ পলিব্যাগে কোকোপিট ব্যবহার করে চলছে চাষাবাদ। গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি পর্যবেক্ষণ করছেন ফলন, পরিচর্যা, খরচ ও পদ্ধতিটির বাস্তব সুবিধা-অসুবিধা।
ফেরদৌস মিয়া জানান, প্রচলিত কৃষির পাশাপাশি নতুন ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের প্রতি আগ্রহ থেকেই তিনি কোকোপিট ব্যবহার করে মাটিবিহীন কৃষি শুরু করেছেন। শুরুতে কিছুটা বেশি খরচ হলেও উৎপাদন কার্যক্রম নিয়মিত হলে ব্যয় কমে আসবে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, সফলতা পাওয়া গেলে মৌসুমভিত্তিক নানা সমস্যা মোকাবিলা করে অল্প জায়গায় অধিক উৎপাদনের সুযোগ তৈরি হবে। তার বিশ্বাস, এ ধরনের আধুনিক কৃষিপদ্ধতি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












