চাকরির পিছনে না ছুটে সফল কৃষি উদ্যোক্তা মনিরুল
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের কিনাজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৫)। তিনি ডিগ্রি পাশ করে চাকরির পিছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। চলতি মৌসুমে প্রায় ৬ বিঘা জমিতে ‘কালো সোনা’ খ্যাত উচ্চফলনশীল ‘লালতির কিং’ জাতের পেঁয়াজ বীজ এবং ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ৬ বিঘা জমিতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকা খরচ হয়েছে। ৬ বিঘা জমিতে ৫৫০ থেকে ৬৫০ কেজি বীজ উৎপাদনের আশা করছেন মনিরুল ইসলাম।
এছাড়াও বিঘাপ্রতি পেঁয়াজ চাষে তার ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি জনিত আবহাওয়ার কারণে পেঁয়াজের ফলন কমেছে। তবুও প্রতিবিঘায় ৭০ থেকে ৭৫ মণ ফলনের প্রত্যাশা করছেন মনিরুল।
কৃষক মনিরুল ইসলাম বলেন, গত মৌসুমে দুই বিঘা জমিতে প্রায় তিন লাখ ৪০ হাজার টাকা খরচ করে ১৯০ কেজি পেঁয়াজ বীজ উৎপাদন হয়েছিল। প্রতিকেজি ৫ হাজার টাকা দরে তা প্রায় সাড়ে ৯ লাখ টাকায় বিক্রি করেছিলাম।
মনিরুল ইসলাম আরও বলেন, গত বছর প্রায় ১০ বিঘা জমি চাষাবাদ করে প্রায় ৯০০ মণ পেঁয়াজ পেয়েছিলাম। প্রতিমণ পেঁয়াজ গড়ে এক হাজার ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি করেছিলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)