রপ্তানি হয়নি লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ আম
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহীর আমের সুনাম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। প্রতি মৌসুমের আগে রপ্তানিযোগ্য আম উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগের কথা বলা হয়। নির্দিষ্ট বাগান, নিরাপদ উৎপাদন, ফল ব্যাগিং, মাননিয়ন্ত্রণ ও প্যাকেজিংয়ের মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু বিপুল উৎপাদনের তুলনায় আন্তর্জাতিক বাজারে যাচ্ছে অতি সামান্য আম। এমনকি কোনো কোনো বছর রপ্তানির লক্ষ্যমাত্রার ধারেকাছেও যেতে পারেনি রাজশাহী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ৪ হাজার ৬৪৮ টন। এর বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ২৭ দশমিক ৮৮ টন। অর্থাৎ রপ্তানিযোগ্য আমের প্রায় ৭৮ শতাংশই বিদেশের বাজারে যেতে পারেনি।
তিন বছরের হিসাবে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে রপ্তানিযোগ্য ৫৫০ টন আমের মধ্যে রপ্তানি হয় ২২২ দশমিক ৮৮ টন। পরের বছর রপ্তানিযোগ্য আমের পরিমাণ বেড়ে ২ হাজার ৫২৮ টন হলেও রপ্তানি হয়েছে ৬০৬ টন। আর ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানিযোগ্য ১ হাজার ৫৭০ টন আমের বিপরীতে রপ্তানি হয় মাত্র ১৯৯ টন। অর্থাৎ রপ্তানিযোগ্য উৎপাদন বাড়লেও উৎপাদনের তুলনায় রপ্তানির হার ধারাবাহিকভাবে কমেছে।
২০২৩ সালেও রাজশাহীর চিত্র ছিল হতাশাজনক। ওই বছর জেলায় রপ্তানির জন্য উৎপাদন করা হয়েছিল প্রায় ৩ হাজার ৪৯৭ টন আম। অথচ বিদেশে গেছে মাত্র ৯ দশমিক ৯ টন রপ্তানিযোগ্য উৎপাদনের এক শতাংশেরও কম।
এর আগে ২০১৯ সালে রাজশাহী থেকে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ৩৫ দশমিক ৭৫ টন আম রপ্তানি হয়েছিল। গোপালভোগ, ল্যাংড়া, খিরশাপাত, আম্রপালি ও হিমসাগরসহ বিভিন্ন জাতের আম পাঠানো হয়। ২০২০ সালে বাঘা থেকে প্রায় ৯ টন এবং জেলার অন্যান্য এলাকা থেকে আরও ১২ টন মোট প্রায় ২১ টন আম বিদেশে যায়।
রপ্তানিতে সবচেয়ে বড় ধাক্কা আসে ২০২৫ সালে। ওই বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৭২০ টন। এর মধ্যে রাজশাহী জেলায় লক্ষ্যমাত্রা ছিল ২০০ টন। কিন্তু জুনের শেষভাগ পর্যন্ত রাজশাহী জেলা থেকে কোনো আম রপ্তানি করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৭ টন এবং নওগাঁ থেকে ৪ দশমিক ৮ টন পুরো রাজশাহী অঞ্চল থেকে রপ্তানি হয় মাত্র ২১ দশমিক ৮ টন।
অথচ রাজশাহীতে আমের উৎপাদন প্রতিবছরই বাড়ছে। ২০১৯-২০ অর্থবছরে জেলায় আম উৎপাদন হয়েছিল প্রায় ১ লাখ ৭৯ হাজার ৫৪০ টন। ২০২০-২১ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ১৭ হাজার ১২৮ টনে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৫ টন।
রপ্তানির অন্যতম চাষি আনোয়ারুল হক বলেন, মাননিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের উৎপাদন, প্যাকেজিং, পরিবহন ও বিমানভাড়া রপ্তানির ক্ষেত্রে বড় সমস্যা। রপ্তানির জন্য আম উৎপাদনে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ অনুসরণ করতে হয়, এতে উৎপাদন খরচ বাড়ে।
তিনি বলেন, রাজশাহী থেকে আম ঢাকার কেন্দ্রীয় প্যাকেজিং হাউসে নিতে হয়। সেখানে মান যাচাই ও প্যাকেজিংয়ের পর রপ্তানির অনুমোদন মেলে। এতে সময় ও পরিবহন ব্যয় বাড়ে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের প্যাকেজিং সুবিধা না থাকা এবং বিমানযোগে সরাসরি আম পাঠানোর সুযোগ সীমিত থাকাও বড় বাধা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












