আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এবং মধ্যপশ্চিম যুক্তরাষ্ট্রে বিস্তৃত এলাকাজুড়ে শক্তিশালী টর্নেডোর হানায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে প্রকৃত মৃতের সংখ্যা কয়েকগুণ বেশি। এ ছাড়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব উপকূলগামী একটি শৈত্যপ্রবাহের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার দুপুর পর্যন্ত ফ্লোরিডা, জর্জিয়াসহ আরও পাঁচটি রাজ্যে বিশেষ টর্নেডো সতর্কতা জারি ছিল। অতিবিপজ্জনক অঞ্চলের বাসঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব্র ঝড়ে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ১২ জনই মিজৌরির বাসিন্দা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মিশিগান, মিজৌরি ও ইলিনয়সহ সাত অঙ্গরাজ্যে ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর-স্থাপনা। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, গত শনিবার রাত এবং গতকাল রোববার ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ২৬টি টর্নেডো আঘাত হানে। কানসাস, টেনেসি, ফ্লোরিডা, মিসিসিপিতেও অনেক হতাহতের খব বাকি অংশ পড়ুন...












