শক্তিশালী টর্নেডো:
বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল, ক্ষতিগ্রস্ত মাইলের পর মাইল এলাকা
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এবং মধ্যপশ্চিম যুক্তরাষ্ট্রে বিস্তৃত এলাকাজুড়ে শক্তিশালী টর্নেডোর হানায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে প্রকৃত মৃতের সংখ্যা কয়েকগুণ বেশি। এ ছাড়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব উপকূলগামী একটি শৈত্যপ্রবাহের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার দুপুর পর্যন্ত ফ্লোরিডা, জর্জিয়াসহ আরও পাঁচটি রাজ্যে বিশেষ টর্নেডো সতর্কতা জারি ছিল। অতিবিপজ্জনক অঞ্চলের বাসিন্দাদের প্রাণ রক্ষার্থে মাটির নিচে সুরক্ষিত আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, গত জুমুয়াবার থেকে সোমবার পর্যন্ত অন্তত ৪০টি ঘূর্ণিঝড়ের তা-ব চলেছে। বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কয়েক লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।
যুক্তরাষ্ট্রের সরকারি মতে, টর্নেডোয় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিসৌরিতে। সেখানে মাইলের পর মাইল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহতের সংখ্যা তার বেশি বলে জানানো হয়েছে।
মিসৌরি পুলিশ জানিয়েছে, টর্নেডোর ফলে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে এবং গাছ ভেঙে পড়ায় স্থানীয় বাড়িঘরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ব্যাপক ধুলিঝড়ের কারণে প্রায় ৫০টিরও বেশি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।
অন্যদিকে টর্নেডোয় ইলিনয় এবং মিসিসিপিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ও ত্রাণ খাতে আড়াই লক্ষ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।
............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)