নিজস্ব সংবাদদাতা:
অস্ত্রোপচারের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কোনো কোনো রোগীকে অপেক্ষা করতে হচ্ছে এক মাস পর্যন্ত। এতে একদিকে বাড়ছে রোগীদের শারীরিক কষ্ট, অন্যদিকে দীর্ঘ হচ্ছে চিকিৎসার ভোগান্তি। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি) সংকটের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের অপেক্ষমাণ রোগীর চাপ বেশি। সময়মতো অপারেশন না হওয়ায় রোগী ও স্বজনদেà বাকি অংশ পড়ুন...
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক রাউন্ড টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। কিন্তু জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে এই যুদ্ধ শুরু করার পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তিরও সমালোচনা করেছেন তিনি। ওবামা বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পর জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন ওবামা।
স্থানীয় সম বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
দশমিনা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে এসেও সরকারি সহায়তার চাল পাননি ৪ হাজার ৮৪০ জন জেলে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চাল বিতরণ করা হলেও রণগোপালদী ও দশমিনা ইউনিয়নের জেলেরা এখনো সহায়তা থেকে বঞ্চিত। এতে আর্থিক সংকটে পড়েছে নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারা জেলেদের পরিবারগুলো।
সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গভীর সংকটে পড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের ওপর দাঁড়িয়ে থাকা দেশের ক্যাবল শিল্প। সরকারি অবকাঠামো খাতে ব্যয় হ্রাস, আবাসন খাতে মন্দা ও ব্যাংকঋণের চড়া সুদহারের কারণে মাত্র দুই বছরে এ বাজার প্রায় ২৫ শতাংশ সংকুচিত হয়েছে। এর ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বকেয়া পড়ছে শ্রমিকদের বেতন-ভাতা।
খাতসংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২২ সালে দেশের ক্যাবল বাজারের আকার ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন তা কমে আনুমানিক ৮-৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। ক্রয়াদেশ কমে যাওয়ায় এখন ১০০-র বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সীমিত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রোগীর একই পরীক্ষার বিল কোথাও ৬৫৭, কোথাও ১৩০০ টাকা। থাইরয়েডের হরমোন দেখার টিএসএইচ পরীক্ষায় ধানমন্ডির ল্যাবএইডে নেওয়া হয় ১৩০০ টাকা। একই এলাকার পপুলারে নেওয়া হয় ৯০০, ইবনে সিনায় ৬৫৭ টাকা। ধানমন্ডির প্রথম সারির একটি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় তাদের খরচ ১৬০ টাকা।
প্রায় প্রতিটি পরীক্ষায় রি-এজেন্ট (পরীক্ষা-নিরীক্ষার উপকরণ) ও যন্ত্রপাতি কেনা, টেকনোলজিস্টের বেতনসহ সব মিলিয়ে যত ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি বিল গুনতে হয় রোগীদের। যদিও প্রতিষ্ঠান ও স্থানভেদে বিলের পার্থক্য আছে।
ডায়াগনস্টিক সেন্টà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পরগাছা ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র দুই দিন আগে এক বিতর্কিত বার্তা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রধানসন্ত্রাসী নিয়াহু। নিজেকে ছাড়া অন্য কাউকে ভোট দিলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় হোলোকস্টের’ মুখোমুখি হতে পারে- এমন হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছে সে।
গত রোববার ইসরায়েলি প্রধানসন্ত্রাসী ডানপন্থী অ্যাক্টিভিস্ট ব্লুমবার্গের লেখা একটি পোস্ট শেয়ার করে।
ব্লুমবার্গ প্রযুক্তি খাতের সাবেক কর্মী এবং অস্লো চুক্তির বিরোধী হিসেবে পরিচিত। গত সপà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৫-২৬ অর্থবছরেও লোকসান করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ নিয়ে টানা চার অর্থবছর লোকসানের মুখে পড়ল প্রতিষ্ঠানটি। এই চার বছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা।
টানা এই আর্থিক মন্দা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস গ্যাসের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংস অস্থিরতাকে কেন্দ্র করে ফরাসি সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাকে সামনে রেখে সরকার বিক্ষোভের মূল কারণগুলো আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।
জীবনযাত্রার মানের অবনতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত- এমনটাই মনে করছেন সমালোচকরা।
সমালোচকদের অভিযোগ, সহিংসতার ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সরকার বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্ বাকি অংশ পড়ুন...
ইরানের সঙ্গে বৈঠকে বসেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত এই তিন দেশের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
সৌদি আরব জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সামরিক সংঘাতের পুনরাবৃত্তি ঠেকানো এবং সংকটের অবসানে সমঝোতার পথ তৈরি করাই এই বৈঠকের উদ্দেশ্য। অন্যদিকে বৃহত্তর সংঘাতের হুমকির মধ্যে এ বৈঠক কূটনীতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ, এমনকি শেষ সুযোগও হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাকি অংশ পড়ুন...












