ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরও ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র: ওবামা
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে এই যুদ্ধ শুরু করার পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তিরও সমালোচনা করেছেন তিনি। ওবামা বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পর জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন ওবামা।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার উপকণ্ঠে মোরো শহরে দেয়া ভাষণে বরাক ওবামা বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসনের আমলে ২০১৫ সালে তেহরানের সঙ্গে সই করা চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়ে ট্রাম্পের যুক্তি প্রত্যাখ্যান করে ওবামা বলেন, তার প্রশাসনকে এ ধরনের যুদ্ধের পথে যেতে হয়নি। তিনি বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষয়ক্ষতির বিষয়েও সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, ‘আমাদের মিত্র দেশগুলো ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা নিহত হয়েছেন। শত শত মার্কিন নাগরিক আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর এখন হরমুজ প্রণালিতে ইরানের কার্যত ভেটো দেয়ার মতো ক্ষমতা তৈরি হয়েছে।’
ওবামা আরও বলেন, ‘আর এ কারণেই তেলের দাম বেড়েছে।’
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি’ এবং তার ক্ষমতায় আসার অনেক আগেই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে যাওয়া এবং বিদ্যুৎ সংকটে দেশটির ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন বলেও দাবি করেন ট্রাম্প।
ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথে আয়োজিত ওই নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের তুলনায় সেগুলোর সংখ্যা ‘অনেক কম’।
তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সরবরাহ না থাকায় ইরানের ড্রোন নির্মাতারা সমস্যায় পড়েছেন। তার ভাষায়, তারা ‘এখন আর বিদ্যুৎ পাচ্ছে না’। ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি’। তার দাবি, ‘আমি এখানে আসার (প্রেসিডেন্ট হওয়ার) অনেক আগেই এই সংঘাতের সমাধান করা উচিত ছিল।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ইরানে হামলার ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলপিজির দাম আরও বাড়ানোর প্রস্তাব
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে মার্কিনিদের পকেট থেকে খসেছে ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময় বাড়ল
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












