২৫ শতাংশ সংকুচিত হয়ে গেছে ক্যাবলের বাজার, সংকটে উৎপাদনকারীরা
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গভীর সংকটে পড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের ওপর দাঁড়িয়ে থাকা দেশের ক্যাবল শিল্প। সরকারি অবকাঠামো খাতে ব্যয় হ্রাস, আবাসন খাতে মন্দা ও ব্যাংকঋণের চড়া সুদহারের কারণে মাত্র দুই বছরে এ বাজার প্রায় ২৫ শতাংশ সংকুচিত হয়েছে। এর ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বকেয়া পড়ছে শ্রমিকদের বেতন-ভাতা।
খাতসংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২২ সালে দেশের ক্যাবল বাজারের আকার ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন তা কমে আনুমানিক ৮-৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। ক্রয়াদেশ কমে যাওয়ায় এখন ১০০-র বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সীমিত কাজের জন্য প্রতিযোগিতা করতে হচ্ছে। অন্যদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ব্যাংকঋণ পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ায় ছোট প্রতিষ্ঠানগুলো টিকে থাকতেই হিমশিম খাচ্ছে।
বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের পরিচালক (মার্কেটিং) রফিকুল ইসলাম রনি টিবিএসকে জানান, এই বাজারের ৩০ শতাংশেরও বেশি সরকারি প্রকল্পের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, গত দুই বছরে সরকারি ক্ষেত্রে কাজ ৫০-৬০ শতাংশ কমে গেছে। একই সময়ে আবাসন খাত থেকেও ক্যাবলের চাহিদা কমেছে ৩০-৩৫ শতাংশ।
রনি আরও বলেন, 'উৎপাদন খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল বিক্রিতে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব আইএমএফ’র
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে আহত ১
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালমান এফ’সহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক সার্ভেয়ার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ -বিজ্ঞানমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় যে ভাষা শেখাতে চায় সরকার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












