টানা লোকসানে তিতাস, তবু ২ শতাংশ লভ্যাংশের সুপারিশ
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
২০২৫-২৬ অর্থবছরেও লোকসান করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ নিয়ে টানা চার অর্থবছর লোকসানের মুখে পড়ল প্রতিষ্ঠানটি। এই চার বছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা।
টানা এই আর্থিক মন্দা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস গ্যাসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক ৬.০২ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭.৮০ টাকা। সেই তুলনায় বিদায়ী অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসান কিছুটা কমেছে।
২০২৬ সালের জুন শেষে তিতাসেটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ৮৩.৯৪ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৯০.১৩ টাকা।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরে তিতাস গ্যাসের শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বড় ধরনের পতনের মুখে পড়ে ঋণাত্মক ২.৭০ টাকায় নেমে এসেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১৮.৭ টাকা।
এনওসিএফপিএস ঋণাত্মক হওয়ার অর্থ হলো, প্রতিষ্ঠানটি বর্তমানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নগদ অর্থের সংকটে ভুগছে।
সর্বশেষ বার্ষিক আর্থিক হিসাব ও সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারধারী নির্ধারণের জন্য আগামী ১৭ নভেম্বর 'রেকর্ড ডেট' নির্ধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












