নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দশমিনা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে এসেও সরকারি সহায়তার চাল পাননি ৪ হাজার ৮৪০ জন জেলে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চাল বিতরণ করা হলেও রণগোপালদী ও দশমিনা ইউনিয়নের জেলেরা এখনো সহায়তা থেকে বঞ্চিত। এতে আর্থিক সংকটে পড়েছে নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারা জেলেদের পরিবারগুলো।
সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু রণগোপালদী ইউনিয়নের ২ হাজার ৫৯০ জন এবং দশমিনা ইউনিয়নের ২ হাজার ২৫০ জন জেলে এখনো চাল পাননি।
জেলেদের অভিযোগ, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাবে চাল বিতরণে বিলম্ব হচ্ছে। তালিকায় প্রকৃত জেলেদের পাশাপাশি জেলে নন এমন ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টাও চলছে বলে দাবি তাদের। চাল পাওয়ার আশায় প্রতিদিন ইউনিয়ন পরিষদে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় পরিবার নিয়ে দুর্ভোগে দিন কাটছে তাদের।
দশমিনা ইউনিয়নের জেলে কাশেম, কাওসার ও ইউনুসের অভিযোগ, অন্য কয়েকটি ইউনিয়নে আগেই চাল বিতরণ করা হয়েছে। তাদের ইউনিয়নে তালিকা যাচাই-বাছাইয়ের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও সহায়তা না পাওয়ায় তারা হতাশ।
রণগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল জানিয়েছেন, প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করতে সময় লেগেছে। চূড়ান্ত তালিকা ইউপি সদস্যদের দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে চাল বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তী বৃহস্পতিবার চাল বিতরণের সম্ভাবনা আছে।
দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান জানিয়েছেন, প্রকৃত জেলেদের নাম বাদ না পড়া নিশ্চিত করতে যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়েছে। ২৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে চাল বিতরণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায় -রাষ্ট্রপতি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদন্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বহুমুখীকরণে জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ -রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন -নাহিদ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে -শিক্ষামন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইফলাইন গ্রাহকদের ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা টাকা চাই না, চাই মাথা গোঁজার একটু ঠাঁই’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












