বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, আইটি ব্যবস্থার দুর্বলতা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান বাকি অংশ পড়ুন...
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন পরিচালিত হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন ‘ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম হাতে নিয়েছি। তবে শুধু ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গা ইস্যুতে স্পিকার বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের পাশাপাশি বহির্বিশ্বের সমর্থন প্রয়োজন। নরওয়েসহ ইউরোপের অন্যান্য দেশ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাহায্য করতে পারে। এসময় ভোলাসহ বাংঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহিদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।
মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন- মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, এবিএম শামছুদ্দিন ও বাবুল আখতার।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আজ রোববার ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘এক ঘণ্টা পর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। সুন্দরভাবে কথা বলবে, ব্যবহার খারাপ করবে না। ভাই যে সিদ্ধান্ত দেবেন, সেটা মাথায় রাখবে। আর যদি ছেলেপেলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তাহলে ৫০ লাখের জায়গায় এক কোটি দিতে হবে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলে বিষয়টি ক্লিয়ার করে নাও।’
গত আগস্টে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী মোহাম্মদ শওকতকে পাঠানো এক অডিওবার্তায় এভাবে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু কথিত ‘বড় ভাইয়ের’ সঙ্গে যোগাযোগ না করায় ১০ আগস্ট রাতে শওকতের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের জন্য আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত জুমুয়াবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রবিবার) মজুরি বোর্ড গঠনের বাকি অংশ পড়ুন...
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। সেই সুবাদে বিপ্লব নামের ওই যুবক পার্লারে যাতায়াত করত। গতকাল শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছে নিচতলায় নামার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিপ্লব তিনটি চিপস নিয়ে তার কাছে আসে। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহানা শুরু করে। পরে তিনি জানতে পারেন, এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, বিপ্লঠবাকি অংশ পড়ুন...
রাবি সংবাদদাতা:
প্রধান বিচারক জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না। গত জুমুয়াবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের কঠোর ধারণা আজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যাই আজ আর একটি মাত্র ভূখ-ের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই ও থà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম প্রস্তুত করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বঙ্গভবনে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...












