সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে নয় -প্রধান বিচারক
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
প্রধান বিচারক জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না। গত জুমুয়াবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের কঠোর ধারণা আজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যাই আজ আর একটি মাত্র ভূখ-ের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই ও থাকে না। ফলে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অর্থ কেবল নিজের ইচ্ছেমতো চলার স্বাধীনতা নয়, বরং বিদ্যমান চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও বটে। এই সম্মেলনের আলোচনা থেকে বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের একটা রূপরেখা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
প্রধান বিচারক আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন অঞ্চল ও পটভূমির পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। এখানে তারা পারস্পরিক আলোচনা, গবেষণালব্ধ ফলাফল নিয়ে মতবিনিময় এবং সার্বভৌমত্বের পরিবর্তনশীল প্রকৃতি, মানবিক মর্যাদার সুরক্ষা তথা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন। এই সম্মেলন সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আইনের শাসনের ওপর আরও গবেষণাকে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন ডলারে নিতে চায় ঢাকা-আঙ্কারা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের অশ্লীলপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীপের বক্তব্যে নানা অসংগতি, তদন্তে পিবিআই
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি -শিক্ষামন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদিতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে গভীর বিশ্লেষণের মাধ্যমে -হুমায়ুন কবির
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনা বিভাগের মানুষ -রাশেদ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ. কোরিয়া সফরে ৯.৩ বিলিয়ন ডলারের ঋণ, দ্রুত প্রকল্প অনুমোদন চাইবেন অর্থমন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিগবাজিতে ওস্তাদ ‘রাজশাহী গিরিবাজ’, কবুতরের হাটগুলোতে জমজমাট বেচাকেনা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












