নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনটি মামলায় মোট ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৫ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির মধ্যে ১৫ জন তিনটি মামলারই আসামি।
দুদকের অভিà বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০-এর অন্তর্গত ২৭ নম্বর রোডের একটি ১৪ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক শিকদার মাহমুদুর রাজী ও বিচারক ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ই-পাসপোর্টের আবেদন করা নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এরপর মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে দেওয়া হচ্ছে একটি ভুয়া ওয়েবসাইটের লিংক (ফিশিং লিংক)। সেখানে ঢুকে ৯ টাকা ফি দিয়ে তথ্য সংশোধনের চেষ্টা করতেই আবেদনকারীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কৌশলে। নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে বেহাত হওয়াকে ‘বিপজ্জনক ঝুঁকি’ বলছেন বিশেষজ্ঞরা। আর কারিগরি কমিটির মাধ্যমে বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট অফিসে আবেদন জমা দà§ বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফঠবাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন তিন কেজি ৯৪১ গ্রাম এবং বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায় বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দালালচক্রের বিশাল সিন্ডিকেট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানি ও আতঙ্কের নাম। গোপন সমঝোতা ছাড়া হয় না লাইসেন্স প্রসেসিং। সরকারি আইন à বাকি অংশ পড়ুন...
ইহুদীসংঘ কথিত শান্তিরক্ষা বাহিনী (UN Peacekeeping Force) আসলে কী?
পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে এবং ইহুদীদের নিয়ম-নীতি জারী করার লক্ষ্যে। উদ্দেশ্য হলো যাতে পবিত্র দ্বীন ইসলাম জারী হতে না পারে। নাউযুবিল্লাহ!
“পিসকিপিং ফোর্স (UN Peacekeeping Force)- অর্থাৎ ইহুদীসংঘ কথিত শান্তিরক্ষা বাহিনী- এটি ইহুদীসংঘের (কথিত জাতিসংঘের) অন্যতম গুরুত্বপূর্ণ ও সবচেয়ে পরিচিত কার্যক্রম। এটি ইহুদীসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council ) কর্তৃক অনুমোদিত ও পরিচালিত একটি কথিত আন্তর্জাতিক বাহিনী।
এর মূল উদ্দেশ্য- কথিত যুদ্ধবিরতি বজায় রাখা, কথিত না বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেয়া যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
ইতোমধ্যে যারা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবঠবাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
এই অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন ঠবাকি অংশ পড়ুন...












