১,১২১ কোটি টাকা আত্মসাত:
সালমান এফ’সহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনটি মামলায় মোট ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৫ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির মধ্যে ১৫ জন তিনটি মামলারই আসামি।
দুদকের অভিযোগ অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির লোকাল অফিস, ঢাকার মাধ্যমে স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড এবং মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো নতুন হওয়া সত্ত্বেও তাদের পরিচালকদের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এসব সুবিধা মঞ্জুর করা হয়েছিল। পরে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগসাজশে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি এবং ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়।
এসব অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং বিভিন্ন মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের অভিযোগ এনেছে দুদক।
প্রথম মামলায় স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ১৪১ কোটি ২৮ লাখ ১ হাজার ১৭১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা হয়েছে।
দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির নামে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৫৮২.৭৫ মার্কিন ডলারের অ্যাকোমোডেশন বিল তৈরি করা হলেও দেশে আনা হয় মাত্র ৪ লাখ ৪০ হাজার ৩৯২.৫০ ডলার। বাকি ১ কোটি ৬৬ লাখ ২১ হাজার ১৯০.২৫ ডলার আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ৪১৭ কোটি ৪ লাখ ৪ হাজার ৫৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির নামে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি দেখিয়ে প্রায় ৪১৭ কোটি ৪ লাখ টাকার পেমেন্ট নেওয়া হয়। পরে অর্থ নগদ উত্তোলনসহ বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।
এছাড়া, তৃতীয় মামলায় মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ৫২৭ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুড়ির প্যাকেটে ‘বোমা’, বিস্ফোরণে আহত ১
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক সার্ভেয়ার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ -বিজ্ঞানমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় যে ভাষা শেখাতে চায় সরকার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে তরুণের চেয়ে প্রবীণের সংখ্যা বাড়বে, বিশ্বব্যাংকের সতর্কতা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে মিলেছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুদ।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












