ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
-আবেদনের পর আসছে ফিশিং লিংক, ক্লিক করলেই সর্বনাশ
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ই-পাসপোর্টের আবেদন করা নাগরিকদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এরপর মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে দেওয়া হচ্ছে একটি ভুয়া ওয়েবসাইটের লিংক (ফিশিং লিংক)। সেখানে ঢুকে ৯ টাকা ফি দিয়ে তথ্য সংশোধনের চেষ্টা করতেই আবেদনকারীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে কৌশলে। নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে বেহাত হওয়াকে ‘বিপজ্জনক ঝুঁকি’ বলছেন বিশেষজ্ঞরা। আর কারিগরি কমিটির মাধ্যমে বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর নাম, মোবাইল ফোন নম্বর ও আবেদনের সর্বশেষ অবস্থা কীভাবে প্রতারক চক্রের হাতে পৌঁছাচ্ছেÑ তা নিয়ে ই-পাসপোর্টের সার্ভার ও ডেটা সুরক্ষাব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে তার প্রমাণ মিলছে।
পাসপোর্ট অফিসে আবেদন জমা দেয়ার পর কয়েকটি আইপি নম্বর (যেমন: ০৯৬১২-৩৪৩১৭৬, ০৯৬৪৮-৯০২৬২৯, ০৯৬৪৮-৯০২৬৪০) থেকে আবেদনকারীর কাছে এসএমএস আসে। ইংরেজিতে লেখা ওই বার্তায় বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধনের সঙ্গে নামের মিল না থাকায় পাসপোর্টের আবেদনটি আটকে আছে। নামের তথ্য সংশোধনের জন্য সেখানে একটি শর্ট লিংক যুক্ত করে দেওয়া হয়।
আবেদনকারী ওই লিংকে প্রবেশ করলে যে ওয়েবসাইটটি সামনে আসে, তা দেখতে হুবহু পাসপোর্ট অধিদপ্তরের মূল ওয়েবসাইটের মতো। প্রতারকরা সরকারি ওয়েবসাইটের আদলে মনোগ্রাম, রঙ, লে-আউট এমনকি নিচের দিকের ও কপিরাইট লেখাও নিখুঁতভাবে নকল করেছে। তবে মূল সরকারি ওয়েবসাইটের ঠিকানার শেষে ‘.মড়া.নফ’ থাকলেও ভুয়া সাইটটির শেষে রয়েছে বেসরকারি এক্সটেনশন। ওয়েবসাইটটিতে সরাসরি নাম সংশোধনের একটি পেজ খুলে রাখা হয়েছে।
ভুয়া ওই ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমে আবেদনকারীর নাম ও মোবাইল ফোন নম্বর চাওয়া হয়। নিচে একটি নির্দেশনায় বলা হয়, নাম সংশোধনের প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তবে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করার জন্য মাত্র ৯ টাকা চার্জ কাটা হবে। টাকার অঙ্ক সামান্য হওয়ায় আবেদনকারীরা সহজেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। সেখানে বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিংয়ের নম্বর ও পিন দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর হিসাবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকরা। এরপর মুহূর্তের মধ্যেই হিসাব থেকে সব টাকা সরিয়ে নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩শ’ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












