বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। রাশিয়া থেকে কম দামে ইউরিয়া সারসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত (দায়িত্বপ্রাপ্ত) ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত ও অত্যন্ত সন্তোষজনক সরকারি মজুত রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত দেশের সরকারি গুদামগুলোতে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুতসহ মোট ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।
সাধারণত বাংলাদেশে নিরাপদ খাদ্য মজুতের সর্বনি¤œ পরিমাণ ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। বর্তমান মজুত নিরাপদ সীমার চেয়ে প্রায় ১০ লাখ ২৪ হাজার টন বেশি, যা দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় থাকার প্রমাণ দেয়। এদিকে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস-সংকট পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকান্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় এই সংকট তীব্র হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে এফএসআরইউ মেরামতের কাজ চলছে। এই বিভ্রাটের কারণে দুটি এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না। ফলে দেশজুড়ে রান্নাঘরে গ্যাসের চাপ কমে যাওয়াসহ বিদ্যুৎকেন্দ্র পরিচালনায়ও সমস্যা দেখা দিয়েছে।
গতকাল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী প্রকট আকার ধারণ করছে গ্যাসের সংকট। প্রাকৃতিক গ্যাসের জোগান দিনদিন কমে আসায় দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানিনির্ভরতা বাড়ছে। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহে বর্তমানে দেশে দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) আছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে প্রায়ই গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে দেশজুড়ে তীব্র সংকট তৈরি হয়। এই অবস্থায় সরকার তৃতীয় এফএসআরইউ স্থাপনে বেশ তৎপর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী বিতর্কিত সামিট গ্রুপ ইতোমধ্যে এফএসআরইউ বসানোর কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রুট ও কৌশল বদলে বিমানবন্দর দিয়ে দেশে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে। গত দুই-আড়াই বছরে সাধারণত দুই থেকে আড়াই কেজির চালান ধরা পড়লেও চলতি বছর থেকে ১৫ কেজি বা তার বেশি ওজনের চালান আসতে শুরু করেছে। সাম্প্রতিক তিনটি অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ও পাচারের ধরন বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা।
বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট হয়েছে যে, চোরাকারবারীরা এখন বড় চালান আনছে। যেসব চালান ধরা পড়ছে না, সেগুলোর পরিমাণ আরও বেশি হতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনি¤œ ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা মিলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিকের কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লুরিড জেল’-এ।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) দীর্ঘ ১ বছর ধরে গবেষণা চালিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
এসডো জানায়, সারাদেশের ২ হাজার ৭৬০ জন ভোক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সরকার এ সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি সংকট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাস্তবতা তো বাস্তবতাই। দেশের মাটির নিচ থেকে যে গ্যাস পাওয়া যাচ্ছে সেটি আর বাড়ানোর সুযোগ নেইà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তবে এই ত্রুটি সারাতে আরও কতদিন লাগবে, তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রঠবাকি অংশ পড়ুন...
প্রতিবছর দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে, যা অর্থনীতির ওপর নীরব কিন্তু ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। সার্ক কৃষি কেন্দ্র এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের ভোজ্যতেলের চাহিদার ৭০ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এ জন্য বছরে প্রায় ২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হচ্ছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে বাংলাদেশের মোট ব্যয় হয়েছে প্রায় ৫৬ হাজার ৩১৫ কোটি টাকা। এর মধ্যে সয়াবিন তেল আমদানিতে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৩৬১ কোটি টাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত বাণিজ্য চুক্তি 'ইউএস এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড'-এর আওতায়, ৩৭০ কোটি ডলারের বোয়িংয়ের উড়োজাহাজ ক্রয় চুক্তি সই এবং চড়া দামে মার্কিন গম কেনার প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশ নতুন করে ওয়াশিংটনের একপাক্ষিক শুল্কারোপ ছাড়া বলতে গেলে কিছুই পায়নি। ফলে এই চুক্তির কার্যকারিতা নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
তথাকথিত 'জোরপূর্বক শ্রম' ব্যবহারের অভিযোগে গত ২৪ জুলাই থেকে বাংলাদেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে বাকি অংশ পড়ুন...
বর্তমানে বাংলাদেশে সামাজিক অবক্ষয় এবং নৈতিকতা ভূলুন্ঠিত হওয়ার অন্যতম কারণ হলো এই ভারতীয় টিভি সিরিয়াল। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত নাটক সিনেমার আসল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- অনৈতিকতা, অশ্লীলতা, কুটনামি, অপরাধ, খুন, সম্ভ্রমহরণ ইত্যাদি শিক্ষা প্রদান। প্রায় সব সিরিয়ালের মধ্যে থাকে কীভাবে পরকীয়া করা যায় তার বাস্তব প্রশিক্ষণ। পরকীয়ার অশ্লীল যত কাহিনী সব আছে ঐসব সিরিয়ালে। ভারতীয় টিভি সিরিয়াল এদেশে আসার পূর্বে এদেশের বেশিরভাগ মহিলা বোরকা পরিধান করতো। কিন্তু এই ভারতীয় টিভি সিরিয়াল নামক ভাইরাসগুলো এদেশে আমদানির পর থেকে বাঙ বাকি অংশ পড়ুন...












