সোমবার

হিজরী
১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
০১ সাবি’, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
৩০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৮
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরানসাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাইমার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণঅবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন

ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও

Asrar প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, সকাল ৫:৫০
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী প্রকট আকার ধারণ করছে গ্যাসের সংকট। প্রাকৃতিক গ্যাসের জোগান দিনদিন কমে আসায় দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানিনির্ভরতা বাড়ছে। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহে বর্তমানে দেশে দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) আছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে প্রায়ই গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেলে দেশজুড়ে তীব্র সংকট তৈরি হয়। এই অবস্থায় সরকার তৃতীয় এফএসআরইউ স্থাপনে বেশ তৎপর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী বিতর্কিত সামিট গ্রুপ ইতোমধ্যে এফএসআরইউ বসানোর কাজ পেতে উঠেপড়ে লেগেছে। এই তালিকায় আরও রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস কোম্পানি লি. (সিএনইই)।
জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে জানা যায়, এরই মধ্যে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপনের বিষয়ে দেশিবিদেশি কয়েকটি পক্ষ বেশ তৎপর। সিএনইইর একটি প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে। চলতি সপ্তাহে দলটির এফএসআরইউ বসানোর ব্যাপারে জ্বালানি বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করার কথা রয়েছে। এদিকে এই এফএসআরইউ স্থাপনের বিষয়ে তোড়জোড় শুরু করেছে সামিট গ্রুপও।
এরই মধ্যে বাতিল হওয়া তৃতীয় এফএসআরইউর ব্যাপারে সরকারকে প্রস্তাব দিয়েছে সামিট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তৃতীয় এফএসআরইউ বসানোর জন্য সামিটের চুক্তি বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে পরে সামিট গ্রুপ উচ্চ আদালতে মামলা করে। মামলার শুনানি এখনো চলছে।
চলতি মাসে সামিট গ্রুপের সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি পেট্রোবাংলাকে চিঠি দিয়ে তৃতীয় টার্মিনাল বসানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তারা এজন্য সরকারের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। বাতিল হওয়া চুক্তি তাদের ফিরিয়ে দিলে ১৮ মাসের মধ্যে সামিট দেশে আরও একটি টার্মিনাল বসিয়ে দেবে। সরকারের সঙ্গে সমঝোতা হলে তারা হাই কোর্ট থেকে মামলাও প্রত্যাহার করে নেবে।
সামিটের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েদুল আলম বলেন, ‘আমরা এফএসআরইউ নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি। মামলা করেছি। এখন পর্যন্ত এটি ‘আন্ডার দ্য ডিসপোজাল অব দ্য কোর্ট।’ কোর্টের পরবর্তী শুনানি হবে আগামী মাসের ১৩ তারিখে। পরবর্তী শুনানি পর্যন্ত আমাদের অপেক্ষা করে দেখতে হবে সামনে কী হয়। এ মুহূর্তে আমাদের এফএসআরইউ বসানোর বিষয়ে কোনো আপডেট নেই। আগে যা ছিল তাই। অন্তর্বর্তী সরকার এটি বাতিল করার পর আমরা আদালতে যাই, এখন আমরা শুনানির জন্য অপেক্ষা করছি।’
অন্যদিকে চীনের সিএমসি গ্রুপ মূলত সিএনইইকে বাংলাদেশে নিয়ে আসে। সিএনইই দুই-এক দিনের মধ্যে জ্বালানি বিভাগের কাছে তৃতীয় ভাসমান টার্মিনাল বসানোর ব্যাপারে পেপার উপস্থাপন করার কথা। সেখানে জ্বালানি বিভাগের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন। চীনের এই প্রতিষ্ঠানের প্রস্তাবের পর জানা যাবে তারা এলে কীভাবে টার্মিনাল বসানোর কাজটি পেতে চায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন ৭ মিনিট আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৩৬ মিনিট আগে রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ১ ঘণ্টা আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ১ ঘণ্টা আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ১ ঘণ্টা আগে যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক… ১ ঘণ্টা আগে হরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন।… ১ ঘণ্টা আগে সাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে… ১ ঘণ্টা আগে মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্য… ১ ঘণ্টা আগে অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভা… ১ ঘণ্টা আগে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত… ১ ঘণ্টা আগে ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্… ১ ঘণ্টা আগে