এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় উদ্বেগের একটি নাম- বেসরকারি বিনিয়োগে স্থবিরতা। রাজনৈতিক পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীলতা ফিরলেও নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ কিংবা বড় প্রকল্পে বিনিয়োগে এখনও আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। বরং অধিকাংশ ব্যবসায়ী এখন নতুন বিনিয়োগের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠান টিকিয়ে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চ সুদে ব্যাংকঋণ, গ্যাস-বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ, ব্যাংকিং খাতের দুর্বলতা, ডলার বাজারের চাপ, নীতিগত অস্থিরতা, উচ্চ উৎপাদন ব্যয় এবং বাজারে চাহিদা কমে যাওয়ার মতো একাধিক কারণ মিলেই নতুন বিনিয়োগের গতি থামিয়ে দিয়েছে। ফলে দেশে এক ধরনের ‘ওয়েট অ্যান্ড সি’ বা ‘অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের’ প্রবণতা তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগের সিদ্ধান্ত শুধু রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে না। অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা, জ্বালানির নিশ্চয়তা, অর্থায়নের সহজলভ্যতা এবং বাজার পরিস্থিতি সম্পর্কে আস্থা তৈরি না হলে বড় বিনিয়োগের ঝুঁকি নেওয়া সম্ভব নয়।
আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, ব্যবসার পরিবেশে আগের তুলনায় কিছুটা স্থিতিশীলতা এসেছে। তবে এর অর্থ এই নয় যে ব্যবসা দ্রুত ঘুরে দাঁড়াবে।
তার মতে, বিনিয়োগ বাড়াতে হলে শুধু সরকারের নীতি ঘোষণা যথেষ্ট নয়; নীতি প্রণয়নের সময় মাঠপর্যায়ের উদ্যোক্তাদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে।
বর্তমানে শিল্প খাতে নতুন বিনিয়োগের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ব্যাংকঋণের উচ্চ সুদহার। অনেক ক্ষেত্রেই শিল্পঋণের সুদ ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
উদ্যোক্তারা বলছেন, কাঁচামালের দাম, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয় আগেই বেড়েছে। এর সঙ্গে উচ্চ সুদের ঋণ যুক্ত হওয়ায় নতুন শিল্প স্থাপন আর লাভজনক থাকছে না।
শিল্প উদ্যোক্তাদের অন্যতম বড় অভিযোগ জ্বালানি সংকট। নতুন শিল্পে গ্যাস সংযোগ পাওয়া কঠিন, আর সংযোগ পেলেও অনেক এলাকায় পর্যাপ্ত গ্যাসের চাপ নেই। বিদ্যুতের সরবরাহও সব সময় নির্ভরযোগ্য নয়।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, নতুন বিনিয়োগের জন্য যে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, সেটি এখনও তৈরি হয়নি। জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
বাংলাদেশের অধিকাংশ উৎপাদনশীল শিল্প আমদানিনির্ভর কাঁচামালের ওপর নির্ভরশীল। কিন্তু ডলার বাজারের অস্থিরতা পুরোপুরি কাটেনি। এলসি খোলা আগের তুলনায় কঠিন হয়েছে, একই সঙ্গে বেড়েছে কাঁচামাল আমদানির ব্যয়।
ব্যবসায়ীরা বলছেন, ডলারের দামের ওঠানামা দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। কারণ উৎপাদন ব্যয় আগে থেকে নির্ধারণ করা যাচ্ছে না।
এদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। ফলে অভ্যন্তরীণ বাজারে অনেক পণ্যের বিক্রি কমে গেছে। নির্মাণ, আবাসন, ভোগ্যপণ্য ও মাঝারি শিল্পে এর প্রভাব বেশি।
অর্থনীতিবিদদের মতে, বাজারে চাহিদা না বাড়লে নতুন বিনিয়োগও বাড়বে না। কারণ উদ্যোক্তারা তখনই নতুন উৎপাদন সক্ষমতা তৈরি করেন, যখন ভবিষ্যৎ বাজার সম্পর্কে তাদের মধ্যে আস্থা তৈরি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ মন্ত্রীর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নৌপথে লাগাতার চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দু-এক ট্রিপের পর দূরে যেতে ভয় লাগে, পরে না আবার গাড়ি ঠেলে ফিরতে হয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে -ভূমিমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গ্যাস সংকট হলেই এলোমেলো পুরো সংসার’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাতা-কলমে ইলিশ তিনগুণ, বাজারে শূন্য
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাঙামাটিতে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জে নদীতে ডুবে তাবলিগ জামাত সদস্যের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












