চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
দীর্ঘদিনের পানিসংকট কাটিয়ে শুষ্ক মৌসুমে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্প। একসময় যেখানে পানির অভাবে বিস্তীর্ণ জমি পড়ে থাকত অনাবাদি, সেখানে এখন সেচের নিশ্চয়তায় সবুজে ভরে উঠছে ফসলের মাঠ।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে, আগে শুষ্ক মৌসুমে সেচের জন্য গভীর নলকূপ ও ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভর করতে হতো। এতে জ্বালানি খরচ বেড়ে চাষাবাদ হয়ে উঠত ব্যয়বহুল। তবে রাবার ড্যাম নির্মাণের বাকি অংশ পড়ুন...
(১)
দৈনিক আল ইহসান শরীফের খবর জানাচ্ছে, কৃষকেরা সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না, আর পেলেও বেশি দামে কিনতে হচ্ছে। চট্টগ্রাম, জামালপুর, লালমনিরহাট, নীলফামারীসহ দেশের ১২টি জেলার ১৫ জন কৃষক প্রয়োজনীয় ডিজেল না পাওয়ার কথা বলেছেন, গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও ডিজেল পেতে কৃষকের ভোগান্তির চিত্র জানা যাচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অবশ্য বলে আসছে, জ্বালানি সরবরাহে কৃষিকে তারা অগ্রাধিকার দিচ্ছে। তবে মাঠের বাস্তবতা সেটা বলছে না। বাংলাদেশের খাদ্যনিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য বোরো। দেশের মোট বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
চাটখিল উপজেলায় একটি বাড়িতে বসানো নতুন নলকূপের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে উঠছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মতিনের বাড়ির নলকূপ থেকে এই গ্যাস বের হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাসখানেক আগে আবদুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য বাড়ির পাশে ৬০ ফুট গভীরে একটি নলকূপ স্থাপন করেন। শুরু থেকেই পানির সঙ্গে গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদবুদ শব্দ হচ্ছিল; ফলে পানি ব্যবহার করতে পারছিলেন না। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের এক সদà বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ছোট-বড় ১৬টি নদ-নদী। এছাড়া নয়টি উপজেলায় রয়েছে দুই শতাধিক খাল ও বিল।
নদ-নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে পানির ধারণক্ষমতা কমে যাওয়ায় শুকিয়ে গেছে এই নদ-নদীগুলো। এতে সেচ সংকট প্রকট আকার ধারণ করতে পারে। যার প্রভাব পড়বে কৃষিসহ জীববৈচিত্র্যে। জেলার নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে এ সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়রা বলছেন, দেশের বৃহত্তম নদীমাতৃক জেলা হিসেবে পরিচিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বার বার নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ঘটে চলা এক ধরনের নীরব ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে যেখানে এমন ঘটনা বিরল, সেখানে বাংলাদেশে কেন বারবার এসব ঘটছে?
নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা অনেকের কাছে ‘আকস্মিক’ মনে হলেও বিশ্ব প্রমাণ করেছে, সচেতনতা, আইন ও দায়বদ্ধতা থাকলে এই ধরনের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি শিশু জিহাদ, সাজিদের পর মেজবাহের মৃত্যুকেও আরেকটি ‘দুঃখজনক দুর্à বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদাদতা:
ধর্মপাশায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। যা দেখতে সেখানে স্থানীয়রা ভিড় করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে, গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচে থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। যা এক সময় দ্রুত গতিতে উপরে দিকে উঠতে থাকে। এসময় নলকূপ বসানো শ্রমিকরা দূরে সরে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বরেন্দ্র অঞ্চলে সেচের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করেছে সরকার। অথচ ভূগর্ভস্থ পানিকে কেন্দ্র করে রাষ্ট্র নিজেই কয়েক দশক ধরে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলেছে। হঠাৎ করেই সেই পানির ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে জারি করা সরকারি গেজেটে বড় ধরনের নীতিগত সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে।
সম্প্রতি জারি করা গেজেটে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বরেন্দ্র এলাকার চার হাজার ৯১১টি মৌজাকে ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করে সেচসহ সব কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কেবলমাতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজশাহীর তানোরে নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে শিশু সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় শিশু সাজিদকে ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে ৪২ ফুট গভীর পর্যন্ত গিয়ে শিশুটিকে খুঁজে পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই নতুন করে আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ প্রতিবেদন লেখার সময়ও উদ্ধারকাজ চলমান আছে।
ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, গর্তটি ১৫০ থেকে ২০০ ফুট গভীর। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করেছে সরকার। এ অধ্যাদেশ অনুযায়ী অনুমোদন ব্যতীত কৃষিভূমি অকৃষিকাজে ব্যবহার ও কৃষিজমিতে বাণিজ্যিক আবাসন, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠান বা কারখানা নির্মাণ হবে অপরাধ। যার জন্য পেতে হবে শাস্তি।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গেজেট জারির মাধ্যমে এটি কার্যকর হবে।
এই অধ্যাদেশ রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিনটি পার্বত্য জেলা ব্যতীত সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে।
অধ্যাদেশের ৬ নম্বর ধাà বাকি অংশ পড়ুন...
শেরপুর সংবাদদাতা:
নালিতাবাড়ী উপজেলায় নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মুহম্মদের বাড়িতে গভীর নলকূপের জন্য খনন করতে গিয়ে এই গ্যাসের সন্ধান মিলে। আর সেই গ্যাস দিয়েই নূর মুহম্মদের পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার ১১ দিন ধরে রান্নাবান্না করছে।
জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল শ্রমিক নূর মুহম্মদের বাড়িতে ১৪ অক্টোবর সকালে মিস্ত্রিরা দেড় ইঞ্চি পাইপ দিয়ে প্রায় ৫৫ ফুট গভীরে মাটি খনন শুরু করেন। কিছু সময় পর পাইপ দিয়ে গ্যাস বের হতে শুরু কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে কৃষি জমিতে অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে সড়ক নির্মাণ করছে শামসুদ্দিন পীর নামে ওলামা দলের সভাপতি। এতে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুৎ কুল তেমনি থেকে রোয়াইল ইউনিয়ন সদর পর্যন্ত দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের কাজ চলছে। ১১ দিন যাবৎ ওই গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে এ রাস্তা নির্মাণের কাজ করা হলেও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানাঠবাকি অংশ পড়ুন...












