রাবার ড্যাম প্রকল্প:
পানির অভাব কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
দীর্ঘদিনের পানিসংকট কাটিয়ে শুষ্ক মৌসুমে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্প। একসময় যেখানে পানির অভাবে বিস্তীর্ণ জমি পড়ে থাকত অনাবাদি, সেখানে এখন সেচের নিশ্চয়তায় সবুজে ভরে উঠছে ফসলের মাঠ।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে, আগে শুষ্ক মৌসুমে সেচের জন্য গভীর নলকূপ ও ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভর করতে হতো। এতে জ্বালানি খরচ বেড়ে চাষাবাদ হয়ে উঠত ব্যয়বহুল। তবে রাবার ড্যাম নির্মাণের ফলে নদীতে পানি সংরক্ষণ সম্ভব হওয়ায় এখন সহজেই সেচ দেওয়া যাচ্ছে, আর এতে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে।
স্থানীয়রা বলছেন, শুধু কৃষিক্ষেত্রেই নয়, প্রকল্পটির সুফল পৌঁছেছে সাধারণ মানুষের জীবনেও। আগে শুষ্ক মৌসুমে অনেক এলাকায় পানির সংকট দেখা দিলেও এখন নদীতে পানি ধরে রাখার কারণে আশপাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তর কিছুটা উন্নত হয়েছে। ফলে বাসাবাড়িতেও পানির প্রাপ্যতা বেড়েছে।
নয়াগোলা এলাকার কৃষক রহমত আলী বলেন, আগে শুষ্ক মৌসুম এলেই পানির জন্য চরম সংকটে পড়তে হতো। সেচের জন্য গভীর নলকূপ ও ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভর করতে হতো, এতে খরচ অনেক বেড়ে যেত। অনেক সময় পানির অভাবে জমি আবাদই করা যেত না। এখন নদীতে পানি থাকায় সহজেই সেচ দিতে পারছি। খরচ কমেছে, ফলনও ভালো হচ্ছে-আমাদের জন্য এটা বড় স্বস্তি।
তিনি বলেন, নদীতে পানির পরিমাণ বাড়ায় বাড়ির টিউবওয়েলেও এখন পানি পাওয়া যাচ্ছে। আমাদের আর পানির সংকট নেই।
রেহাইচর এলাকার কৃষক আতিকুর রহমান জানান, রাবার ড্যাম নির্মাণে সবারই উপকার হয়েছে। তবে ড্যামের ভাটির প্রায় ২৬ কিলোমিটার এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। এ সমস্যার সমাধান প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম, আহসান হাবীব বলেন, মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যামের সুফল এখন প্রায় ৭০ কিলোমিটার এলাকার কৃষিজমিতে ছড়িয়ে পড়েছে। এর ফলে শুধু উৎপাদনই বাড়েনি, সেচ ব্যয়ও কমেছে।
আর নতুন করে অন্তত ৭ হাজার হেক্টর জমি চাষের আওতায় এসেছে দাবি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলীর।
এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদী এলাকায় ২০২১ সালের ১১ নভেম্বর প্রায় ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়। তবে প্রকল্পটির আংশিক কাজ বাকি রয়েছে যা চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












