শুকিয়ে গেছে কুড়িগ্রামের ১৬ নদ-নদী, সেচ সংকটে ব্যাহত কৃষি উৎপাদন
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ছোট-বড় ১৬টি নদ-নদী। এছাড়া নয়টি উপজেলায় রয়েছে দুই শতাধিক খাল ও বিল।
নদ-নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে পানির ধারণক্ষমতা কমে যাওয়ায় শুকিয়ে গেছে এই নদ-নদীগুলো। এতে সেচ সংকট প্রকট আকার ধারণ করতে পারে। যার প্রভাব পড়বে কৃষিসহ জীববৈচিত্র্যে। জেলার নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে এ সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়রা বলছেন, দেশের বৃহত্তম নদীমাতৃক জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম। কৃষিনির্ভর এ জেলার কৃষক ফসল উৎপাদনে নদ-নদীর পানির ওপর অনেকটা নির্ভরশীল। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশি^ন-এ চার মাস নদ-নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকে। তবে কার্তিক ও অগ্রহায়ণে পানি মাঝামাঝি এসে দাঁড়ায়। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ-এ ছয় মাস নদ-নদীতে হাঁটু সমান পানি থাকে।
বছরের পর বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও নদ-নদীতে পানি ধরে রাখার জন্য তেমন কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্টরা।
সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকার চর সারডোবের কৃষক মোকছেন আলী জানান, শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় গভীর নলকূপের মাধ্যমে ভুট্টা, বোরোসহ অন্যান্য ফসল আবাদ করতে হচ্ছে। নদীতে পানি থাকলে কম খরচে নদী থেকে পানি তুলে চাষাবাদ করা যেত।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার কৃষক জোবেদ আলী জানান, তিস্তায় পানি নেই। এজন্য নদীপারের জমিতেও গভীর নলকূপের পানিতে সেচ দিতে হচ্ছে। নদীতে পানি থাকলে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দেয়া যেত। সারা বছর নদীতে পানি থাকলে ফসল আবাদে সুবিধা হবে বলেও জানান এ কৃষক।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবার তেমন বন্যা হয়নি। ফলে নদ-নদীর অববাহিকার জমিতে তেমন পলিও পড়েনি। এছাড়া দীর্ঘদিন ধরে বর্ষার পর পরই নদ-নদীগুলো প্রায় পানিশূন্য হয়ে পড়ছে। আগে পাইপের মাধ্যমে নদীর পানি দিয়ে কৃষক চাষাবাদ করলেও এখন আর তা করা যাচ্ছে না। গভীর নলকূপের পানি দিয়ে চরাঞ্চলের ফসল ফলানো হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলাপারের বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘১৫-২০ বছর আগেও ধরলা নদীতে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ অব্যাহত ছিল। কিন্তু ধীরে ধীরে সে প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর তলদেশ সরু খালের মতো হয়ে পড়েছে। সামান্য পানি থাকলেও প্রবাহ নেই। মাছও পাওয়া যাচ্ছে না। এ পানি আমরা কৃষিকাজেও ব্যবহার করতে পারছি না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












