মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ভূগর্ভস্থ পানি ব্যবহার নিষিদ্ধ, বিপাকে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, রাত ১১:৪৩

নিজস্ব সংবাদদাতা:
বরেন্দ্র অঞ্চলে সেচের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করেছে সরকার। অথচ ভূগর্ভস্থ পানিকে কেন্দ্র করে রাষ্ট্র নিজেই কয়েক দশক ধরে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলেছে। হঠাৎ করেই সেই পানির ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে জারি করা সরকারি গেজেটে বড় ধরনের নীতিগত সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে।
সম্প্রতি জারি করা গেজেটে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বরেন্দ্র এলাকার চার হাজার ৯১১টি মৌজাকে ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করে সেচসহ সব কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কেবলমাত্র খাবার পানির জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহারের অনুমতি রাখা হয়েছে।
গেজেটে পরিবেশ সুরক্ষা ও ভূগর্ভস্থ পানির স্তর হ্রাসের যুক্তি তুলে ধরা হলেও কৃষিকাজ কীভাবে চলবে সে বিষয়ে কোনো বিকল্প পরিকল্পনা, বিকল্প সেচব্যবস্থা কিংবা ক্ষতিপূরণের দিকনির্দেশনা নেই। এতে বরেন্দ্র অঞ্চলের কৃষি ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গেজেট অনুযায়ী, ঘোষিত সব মৌজায় সেচ ও অন্যান্য কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। তবে এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কোনো ছাড়, বাস্তবায়নের সময়সূচি বা অন্তর্র্বতী ব্যবস্থা উল্লেখ করা হয়নি। কৃষক, গবেষক ও নীতিবিশেষজ্ঞদের মতে, বরেন্দ্র এলাকার কৃষি বাস্তবতাকে উপেক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরেন্দ্র অঞ্চল দেশের অন্যতম খরাপ্রবণ এলাকা। উঁচু-নিচু ভূমি, লালচে কাদামাটি ও কম বৃষ্টিপাতের কারণে এখানকার কৃষি দীর্ঘদিন ধরেই সেচনির্ভর। ১৯৮০ ও ১৯৯০-এর দশক থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে সরকার হাজার হাজার গভীর নলকূপ স্থাপন করে বোরো ধানসহ সেচনির্ভর ফসল চাষে উৎসাহ দেয়। এই নীতির ফলে শস্য বিন্যাস, ভূমি ব্যবহার, ঋণ ব্যবস্থা এবং গ্রামীণ জীবিকা আমূল বদলে যায়। বরেন্দ্র অঞ্চলের পুরো অর্থনীতি গড়ে ওঠে নলকূপনির্ভর সেচ ব্যবস্থাকে কেন্দ্র করে।
বিশেষজ্ঞদের মতে, নতুন গেজেটে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের দায় কৃষকদের ওপর চাপানো হলেও এই ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা উপেক্ষা করা হয়েছে।
পানি উত্তোলন নিষিদ্ধ মৌজার কৃষকরা বলছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহীর তানোর উপজেলার রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত কৃষক ও স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ বলেন, বরেন্দ্র কোনো অনাবাদি অঞ্চল নয়। ধান থেকে সবজি সবকিছুই সেচনির্ভর। কৃষকদের সঙ্গে কথা না বলে এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।
সাপাহারের প্রান্তিক কৃষক বশির উদ্দিন বলেন, ‘নলকূপ ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। পানি বন্ধ হলে জমি অনাবাদি পড়ে থাকবে।’
কৃষকরা বলছেন, গেজেট জারির আগেই তারা বীজ, সার ও জমি প্রস্তুতে বিনিয়োগ করেছেন। এখন সেচ বন্ধ হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, অথচ কোনো সহায়তার নিশ্চয়তা নেই।
বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তারিকুল ইসলাম বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়া এই গেজেট কার্যকর করা বাস্তবসম্মত নয়। এটি বাস্তবায়ন হলে ২৫ লাখ ৪০ হাজার হেক্টর জমি অনাবাদি থাকবে এবং চলতি মৌসুমেই প্রায় ২৭ লাখ মেট্রিক টন ফসল উৎপাদন কমে যাবে।
তিনি বলেন, সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা ফসল ফলানো এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কৃষিকাজ চালু রাখার অনুরোধ জানিয়েছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে