আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি পার্লামেন্টের (নেসেট) নির্দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত বাসিন্দা এসেছে, তার চেয়ে অনেক বেশি পালিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ছেড়েছে তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পালানোর এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে।
২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ২ লাখ ১০ হাজারেও ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের সরকারি ঋণের সুদের হার আরও বেড়েছে। গত ১ অক্টোবর দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৪ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে, যা ৩০ সেপ্টেম্বর ৪ দশমিক ৮৫ শতাংশের চেয়ে বেশি। ২০০২ সালের পর এই হার প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, প্রায় চার দশকের মধ্যে এক প্রান্তিকে ফ্রান্সের ঋণের সুদের হার সবচেয়ে বেশি বেড়েছে। এক মাসের হিসাবেও ২০২২ সালের পর এটি সবচেয়ে বড় বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার অর্থ হলো ফ্রান্সের সরকারি ঋণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই ২০২à§ বাকি অংশ পড়ুন...
প্রকল্পটির শুরুর পর থেকেই পারমাণবিক ভীতি, ব্যয় এবং কর্মকর্তা-বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে নানা অভিযোগ ও প্রচারণা হয়েছে। সর্বশেষ এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞ ড. জাহেদুল হাসানের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ প্রচার করা হচ্ছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে এসব প্রচারণাকে নেতিবাচকভাবে দেখছেন রূপপুরে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের অনেকে।
এসব অভিযোগের বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের সঙ্গে সোমবার (৫ অক্টোবর) যোগাযোগ করা হলে তিনি বলà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনে হুথি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে একটি সমন্বিত সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলবর্তী এলাকা মুক্ত করা অথবা একাধিক ফ্রন্টে একযোগে আক্রমণ চালানো-এমন দুটি কৌশলগত বিকল্প বিবেচনা করছে রিয়াদ।
আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের বরাতে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট সামরিক প্রস্তুতির বিষয়ে অবগত ছয়জন কর্মকর্তা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাব্য এই অভিযান শুরু হতে পারে। সà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইলিশ আহরণ নিষিদ্ধ করার সময়ে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এসব চাল বরাদ্দ দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক সরকারি আদেশে এ বরাদ্দ দেওয়া হয়। এতে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়ার কথা বলা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন (৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত) ইলিশ আহরণে বিরত থাকবে বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
বছরে দফায় দফায় ইলিশ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু এতে ইলিশের পরিমাণ বৃদ্ধি না পেয়ে বরং দিন দিন কমে যাচ্ছে। এতে করে ‘প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা’ কতটুকু কার্যকরী সেটা এখন প্রশ্নের সম্মুখীন।
দেশে ব্যাপকভাবে কমেছে ইলিশ মাছের উৎপাদন। বিশেষ করে গত ৫ বছরে এই কমার হার আরও বেড়েছে। শুধু তাই নয়, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতেও এর প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন গবেষণাই পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইলিশ উৎপাদন-সম্পর্কিত তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে আসে।
গবেষণার বাকি অংশ পড়ুন...
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের দিকেই এগোচ্ছে কোনো প্রকার সুদ বা মুনাফা না দেয়া এই ধাতু।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে থিতু হয়েছে।
বাইবিট-এর প্রঠবাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ থেকে ৫১ হাজার ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা আবু সালেহ (৪৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্রসভিল শহরের পিভাইন রোডের একটি ম্যাকডোনাল্ডসের পার্কিং লট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি ১৪ হাজার ডলার নগদ অর্থের একটি প্যাকেট নিতে গিয়েছিলেন, যেটিকে তিনি আসল অর্থের চালান বলে মনে করেছিলেন। কিন্তু সেটি ছিল তদন্তকারীদের তৈরি করা একটি ভুয়া প্যাকেট।
কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানা বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে তেলবাহী দুই জাহাজে ‘অজ্ঞাত নিক্ষেপযোগ্য বস্তু’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা। শনিবার (৩ অক্টোবর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি পৃথক ঘটনায় তেলবাহী জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল ছোড়া হয়। তবে হামলার ঘটনায় জাহাজ দুটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না,তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে ইরান যুদ্ধকে ঘিরে ইয়েমেনেও সংঘাত আ বাকি অংশ পড়ুন...












