ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফ্রান্সের সরকারি ঋণের সুদের হার আরও বেড়েছে। গত ১ অক্টোবর দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৪ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে, যা ৩০ সেপ্টেম্বর ৪ দশমিক ৮৫ শতাংশের চেয়ে বেশি। ২০০২ সালের পর এই হার প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, প্রায় চার দশকের মধ্যে এক প্রান্তিকে ফ্রান্সের ঋণের সুদের হার সবচেয়ে বেশি বেড়েছে। এক মাসের হিসাবেও ২০২২ সালের পর এটি সবচেয়ে বড় বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার অর্থ হলো ফ্রান্সের সরকারি ঋণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই ২০২৭ সালের সম্ভাব্য বাজেটের পরিকল্পনা তুলে ধরছে ফরাসি সরকার।
ফ্রান্সের পরিস্থিতি আরও স্পষ্ট হয় জার্মানির সঙ্গে তুলনা করলে। গত কয়েকদিন থেকে জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ছিল ৩ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ ফ্রান্সের চেয়ে প্রায় ১ দশমিক ৩০ শতাংশ পয়েন্ট কম। দুই দেশের ঋণের সুদের হারের এই ব্যবধান ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে ইউরোপের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। প্যারিসের সিএসি ফোরটি সূচক ১ দশমিক ৪ শতাংশের বেশি কমেছে। লন্ডনের এফটিএসই হানড্রেড কমেছে ১ দশমিক ৮ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স কমেছে ১ দশমিক ১ শতাংশ।
ফ্রান্সের মোট সরকারি ঋণ এখন ৩ দশমিক ৫৯৬ ট্রিলিয়ন ইউরো, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১৯ শতাংশ। ম্যাক্রোঁর দুই মেয়াদে ঋণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)