অপরিকল্পিত নিষেধাজ্ঞার প্রভাব:
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বছরে দফায় দফায় ইলিশ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু এতে ইলিশের পরিমাণ বৃদ্ধি না পেয়ে বরং দিন দিন কমে যাচ্ছে। এতে করে ‘প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা’ কতটুকু কার্যকরী সেটা এখন প্রশ্নের সম্মুখীন।
দেশে ব্যাপকভাবে কমেছে ইলিশ মাছের উৎপাদন। বিশেষ করে গত ৫ বছরে এই কমার হার আরও বেড়েছে। শুধু তাই নয়, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতেও এর প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন গবেষণাই পারে সঠিক পরিকল্পনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইলিশ উৎপাদন-সম্পর্কিত তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে আসে।
গবেষণার তথ্যে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে সারাদেশে ইলিশ উৎপাদন হয় ৫.৬৫ লাখ মেট্রিক টন। একই অর্থবছরে শুধু চাঁদপুরে ইলিশ উৎপাদন হয় ৩৩ হাজার ৯৯২ মেট্রিক টন। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে সারাদেশে ইলিশ উৎপাদন কমে ৫.২৯ লাখ মেট্রিক টনে এসে পৌঁছায়। একই সঙ্গে চাঁদপুরেও ইলিশ উৎপাদন কমে ৩২ হাজার ৩০৪ মেট্রিক টনে পৌঁছায়। এই কমার ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও সারাদেশে ইলিশ উৎপাদন কমে ৫ লাখ মেট্রিক টনে এসে ঠেকেছে।
আরেক তথ্যে দেখা যায়, ইলিশের ডিম উৎপাদন, রেণু পোনার হার ও জাটকা বেঁচে থাকার হারও ২০২২ সালের তুলনায় এখন অনেকটাই কমে গেছে। ২০২২ সালে ইলিশের ডিম উৎপাদন হয় ৮ লাখ ৫ হাজার ৫১৫ কেজি। এ বছর ইলিশের রেণু পোনা ৫০ শতাংশ হ্যাচিং হার, অর্থাৎ ১০০টি ডিমের মধ্যে অর্ধেক রেণু পোনা বেঁচে থাকার হিসাবে ৪ লাখ ২ হাজার ৭৫৮ কোটি রেণু পোনা জলাশয়ে এলেও ১০ শতাংশ বেঁচে থাকার হারে জাটকা হয়েছিল ৪০ হাজার ২৭৬ কোটি। পরবর্তীতে ২০২৫ সালে তা কমে ডিম উৎপাদন হয় ৭ লাখ ৯১ হাজার ৫৬৪ কেজি, ইলিশের রেণু পোনা হয় ৩ লাখ ৯৫ হাজার ৭৮২ কোটি এবং এ থেকে জাটকা উৎপাদন হয় ১০ শতাংশ বেঁচে থাকার হারে ৩৯ হাজার ৫৭৮ কোটি। এখন ইলিশ উৎপাদন তুলনামূলক কমায় নানা শঙ্কায় মৎস্যসংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)