চট্টগ্রাম সংবাদদাতা:
দেশের পণ্য খাতের ট্রেন চলাচল অস্বাভাবিক কমেছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার, জ্বালানি ও খাদ্যশস্য পরিবহন সীমিত করার পর এবার লাভজনক পার্সেলবাহী ট্রেন চলাচলেও ছেদ পড়েছে। লোকোমোটিভ সংকটে কয়েক মাস ধরে অনিয়মিত হয়ে পড়া চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের ময়মনসিংহ মেইলের চলাচল সম্প্রতি কার্যত বন্ধ। অথচ পার্সেল পণ্য পরিবহনে রেলওয়ের অন্যতম লাভজনক ট্রেনটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-উদ্যোক্তাদের অন্যতম ভরসা। গত কিছুদিন ট্রেনটির সার্ভিস বন্ধ থাকায় বাড়তি খরচ গুনছেন ব্যবসায়ীরা। পà বাকি অংশ পড়ুন...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির নজিরবিহীন হামলার পর ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুতি-পরিচালিত গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ হামলাটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অংশের মারিবের আল-জুবাহ জেলাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও অর্থনৈতিক স্থাপনায় হুতির হামলা চালানোর পর পাল্টা এই পদক্ষেপ নিলো রিয়াঠবাকি অংশ পড়ুন...
জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ৩ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে সংসদে তিনি এ তথ্য জানান।
নিলোফার জানতে চান, ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে কোন কোন দেশ থেকে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে।
জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন দেশ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে ৩০ হাজার ৩২à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাসক্ষেত্র ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহের সক্ষমতা রয়েছে ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ২ হাজার ৩৩৪.৭ এমএমসিএফডি। অর্থাৎ সক্ষমতার তুলনায় প্রতিদিন প্রায় ১৫১৯ এমএমসিএফডি কম গ্যাস উৎপাদন হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পেট্রোবাংলার সর্বশেষ দৈনিক প্রতিবেদনে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গ্যাস উৎপাদনà বাকি অংশ পড়ুন...
মন্ত্রী বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।
হজ প্যাকেজ-১-এর হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন।
দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। একই সঙ্গে দুই সিটের আপগ্রেà বাকি অংশ পড়ুন...
গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য। খবর আল জাজিরার ও মিডল ইস্ট আইয়ের।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল। এর মধ্যে বেশির ভাগের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের সময় মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ ও দেহাবশেষ উদ্ধারের পর আগামী সপ্তাহà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোথাও মিলছে না সংযোগ, কোথাও বাড়ছে কলড্রপ। আবার ধীরগতির ইন্টারনেটেও ভুগছেন গ্রাহকরা। শহরে সেবার মান সন্তোষজনক দাবি করলেও মফস্বলে মোবাইল ফোন সেবার উলটো বাস্তবতা। জেলা-উপজেলায় যাচাই করতেই বেরিয়ে এসেছে গ্রাহকসেবার বড় ঘাটতি। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যাচাইকৃত সেবার মান (কিউওএস) প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কাজনক চিত্র।
বিটিআরসির জুলাই মাসের সেবা পর্যালোচনা প্রতিবেদনে গ্রামীণফোনের সেবার মানে চরম ঘাটতি ও তথ্যের বৈষম্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব দাবি ও বিটিআরস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা জোরদার, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বৃহৎ হলো দেশের বিভিন্ন স্থানে থানা ভবন কাম ব্যারাক নির্মাণ প্রকল্প। এর প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ২৪০ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জুন নাগাদ বাস্তবায়নের কথা রয়েছে।
পুলিশ অবকাঠামোসংক্রান্ত আরেকটি বড় প্রকল্পের আওতায় à বাকি অংশ পড়ুন...
মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক মন্তব্যের পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বেড়েছে। ফলে সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
স্টোন এক্স-এর সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল প্যাভিলেনিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দরপতনের সবচেয়ে বড় কারণ হলো সুদের হার বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নতুন যে পরিমাণ বৈদেশিক ঋণ আসছে, তার চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ চলে যাচ্ছে পুরোনো ঋণের আসল ও সুদ পরিশোধে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রাপ্ত ঋণের চেয়ে ২৭৩.০৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বাংলাদেশকে ১৮০.১৮ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। তবে একই সময়ে আগে নেওয়া ঋণের আà বাকি অংশ পড়ুন...
সম্মানিত দুই রাত মুবারক পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ না পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক) কোনটি শ্রেষ্ঠ? প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আত-তিলেমসানী রহমাতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) রচনা করেন এক কালজয়ী গ্রন্থ: যার আরবী নাম-
جنى الجنتين في شرف الليلتين: ليلة القدر - ليلة المولد
অর্থাৎ “দুই রাতের মর্যাদা সম্পর্কে দুই জান্নাতের ফল, পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ ও পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক।
এই কিতাবটি রচনার মূল à বাকি অংশ পড়ুন...












