ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মিশর বিজয়ের
খবর দান:
(১) হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আপনারা একদিন এমন দেশ বিজয় করবেন, যেখানে কীরাতের কথা বলা হবে। আপনারা সেই দেশের অধিবাসীদেরকে নসীহত করবেন। যখন আপনারা দু’ব্যক্তিকে এক ইটের জায়গা নিয়ে লড়াই করতে দেখবেন, তখন আপনারা সেখান থেকে বের হয়ে যাবেন।
হযরত আবূ যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হযরত শুরাহবিল ইবনু হাসানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার দুইজন পুত্র, হযরত রবিয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের কাছে গিয়ে দেখলেন যে, উনারা একটি ইটের জায়গা নিয়ে লড়াই করছেন। তখন তিনি সেখান থেকে চলে গেলেন। (মুসলিম শরীফ -৪/১৯৭০, মুসনাদে আহমদ-৫/১৭৩৪, ইছাবাহ ফি তাময়িজীস ছাহাবা ৩/১২, সিয়ারু আলামিন নুবালা, আল ইছতিয়াব)
(২) হযরত কা’ব ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, আপনারা যখন মিশর বিজয় করবেন, তখন কিবতীদেরকে উপদেশ দিবেন। কেননা, উনাদের সাথে আমাদের শান্তির অঙ্গীকার এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য যে, সাইয়্যিদুল বাশার, কুররাতু আইনি রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ (ইবরাহীম) আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আম্মাজান, উম্মুল মু’মিনীন হযরত আছ ছানিয়া আশার আলাইহাস সালাম তিনি কিবতী বংশের ছিলেন।
(৩) সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আম্মাজান (উম্মে সালামা) আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের পূর্বে অছিয়ত মুবারক করেন যে, মিশরীয় কিবতীগণের ব্যাপারে আপনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। এমন একটি সময় আসবে যখন আপনারা উনাদের উপর বিজয়ী হবেন। উনারা আপনাদের জন্যে সাজ-সরঞ্জাম এবং মহান আল্লাহ পাক উনার পথে মদদগার (সহযোগিতাকারী) হবেন। সুবহানাল্লাহ! (খাসায়িসুল কুবরা ২/১৩৬)
সামুদ্রিক জিহাদে সাইয়্যিদাতুনা হযরহ উম্মে হারাম আলাইহাস সালাম উনার যোগদানের খবর দান:
(১) হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন সাইয়্যিদাতুনা হযরত উম্মে হারাম আলাইহাস সালাম উনার হুজরা শরীফে তাশরীফ মুবারক নিলেন। অতঃপর সেখানে ঘুমিয়ে পড়লেন। যখন জাগ্রত হলেন, তখন তিনি মুচকি হাসি মুবারক (নূরুত তাকরীরী শান মুবারক) প্রকাশ করছিলেন। তা দেখে সাইয়্যিদাতুনা হযরত উম্মে হারাম আলাইহাস সালাম তিনি আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি হাসছেন কেন?
তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের অনেককে আমার সামনে পেশ করা হয়েছে, যারা মহান আল্লাহ পাক উনার পথে জিহাদ করবেন। উনারা মধ্য দরিয়ায় থাকবেন এবং আপন সম্প্রদায়ের বাদশাহ হবেন। হযরত উম্মে হারাম আলাইহাস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি দোয়া করুন; মহান আল্লাহ পাক তিনি যেন আমাকে উনাদের অন্তর্ভুক্ত করে নেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মে হারাম আলাইহাস সালাম উনার জন্যে দোয়া মুবারক করলেন। সেমতে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাসনামলে হযরত উম্মে হারাম আলাইহাস সালাম তিনি উনার আহাল (স্বামী) হযরত উবাদা ইবনে সামিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে গাজীরূপে সমুদ্রে গমন করেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
উল্লেখ্য যে, হযরত উম্মে হারাম আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুধ-সম্পর্কের খালা ছিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মে হারাম বিনতে মিলহান আলাইহাস সালাম তিনি ছিলেন বনু নাজ্জার গোত্রের আনছারী মহিলা ছাহাবী। তিনি খাদিমু রসূলিল্লাহ, হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আপন খালা। উনার বোন ছিলেন প্রসিদ্ধ ছাহাবিয়া উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। আর হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সম্মানিত আওলাদ হচ্ছেন বিখ্যাত ছাহাবী হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি। (ফাতহুল বারী ১১/৮১) (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৬)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বেমেছাল মুহব্বত মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












