শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কিউওএস প্রতিবেদন: বেহাল মোবাইল সেবা

Asrar প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ৪:০১

নিজস্ব প্রতিবেদক:
কোথাও মিলছে না সংযোগ, কোথাও বাড়ছে কলড্রপ। আবার ধীরগতির ইন্টারনেটেও ভুগছেন গ্রাহকরা। শহরে সেবার মান সন্তোষজনক দাবি করলেও মফস্বলে মোবাইল ফোন সেবার উলটো বাস্তবতা। জেলা-উপজেলায় যাচাই করতেই বেরিয়ে এসেছে গ্রাহকসেবার বড় ঘাটতি। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যাচাইকৃত সেবার মান (কিউওএস) প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কাজনক চিত্র।
বিটিআরসির জুলাই মাসের সেবা পর্যালোচনা প্রতিবেদনে গ্রামীণফোনের সেবার মানে চরম ঘাটতি ও তথ্যের বৈষম্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব দাবি ও বিটিআরসির স্বাধীন পর্যালোচনার মধ্যে বড় ব্যবধান পাওয়া গেছে। বিশেষ করে ভিওএলটিই কলড্রপের ক্ষেত্রে অপারেটরটির নিজস্ব হিসাব ও নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে প্রায় ৯ গুণের তফাত ধরা পড়ে। গ্রামীণফোন কলড্রপের হার ০.০৪২২ শতাংশ দাবি করলেও বিটিআরসির পরীক্ষায় তা দাঁড়ায় ০.৩৮১৪ শতাংশে। এই হার বিটিআরসির নির্ধারিত সর্বোচ্চ ০.৫০ শতাংশ সীমার মধ্যে থাকলেও প্রতিযোগীদের তুলনায় তা সবচেয়ে খারাপ। যেখানে বাংলালিংকের কলড্রপ ০.০৭৩২ শতাংশ এবং রবির ০.১৩৪৮ শতাংশ।
এছাড়া প্রতিবেদনে নেটওয়ার্ক কাভারেজের মারাত্মক চিত্র প্রকাশ পায়। দেশের ৫টি উপজেলায় গ্রামীণফোনের কোনো নেটওয়ার্ক কাভারেজ নেই এবং ১টি উপজেলায় ফোরজি সেবা পৌঁছায়নি। গ্রাহকরা ফোরজির যুগেও শুধু টুজি সেবা পাচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থার এই প্রতিবেদন গ্রামীণফোনের সেবার মান ও তথ্যের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
প্রতিবেদনে হতশ্রী চিত্র ভেসে উঠেছে মোবাইল অপারেটর রবির সেবায়। জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ জটিলতা, অতিরিক্ত কলড্রপ এবং ধীরগতির ইন্টারনেটের কারণে গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। জরিপ অনুযায়ী, নির্ধারিত ২৪টি উপজেলা ও ৩টি জেলায় টুজি কল সেটআপের ন্যূনতম মানদ- পূরণে ব্যর্থ হয়েছে রবি। ফোরজি সেবায়ও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ পিছিয়ে অপারেটরটি। রবির গড় ডাউনলোড গতি যেখানে মাত্র ৬.৮৪৮ এমবিপিএস, সেখানে বাংলালিংকের ৮.৬০৭ এবং গ্রামীণফোনের ৮.২২৬ এমবিপিএস।
শীর্ষস্থান দখল করা বাংলালিংকের তুলনায় রবির ইন্টারনেটের গতি প্রায় ২০.৪ শতাংশ কম। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নিয়ন্ত্রক সংস্থাকে পূর্ণাঙ্গ কারিগরি ডেটা দিতে টালবাহানা করছে রবি। বিটিআরসি ৪১ হাজার ৮১৯টি সেলের প্রাথমিক ‘র ডেটা’ চেয়েও পায়নি। বাধ্য হয়ে রবির দেওয়া নিজস্ব প্রক্রিয়াজাত তথ্যের ওপর নির্ভর করেই প্রতিবেদন প্রকাশ করতে হয়েছে কমিশনকে। কোনো স্বনামধন্য অপারেটরের তদারকি সংস্থাকে মূল ডেটা না দিয়ে তথ্য গোপন করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।
তথ্যের অস্বচ্ছতা ও কারিগরি দুর্বলতায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সেবা এখন মারাত্মক ঝুঁকিতে। এমনটাই বলছে বিটিআরিসি। দেশের ৬৪টি জেলার মধ্যে মাত্র ১২টিতে বিটিআরসির নির্ধারিত মানদ- ছুঁতে পেরেছে প্রতিষ্ঠানটি; বাকি ৫২ জেলাতেই সেবার মান অসন্তোষজনক।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৯ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৯ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৯ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৯ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৯ ঘণ্টা আগে