ইয়েমেনে পাল্টা হামলা শুরু সৌদি আরবের
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির নজিরবিহীন হামলার পর ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হুতি-পরিচালিত গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ হামলাটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অংশের মারিবের আল-জুবাহ জেলাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও অর্থনৈতিক স্থাপনায় হুতির হামলা চালানোর পর পাল্টা এই পদক্ষেপ নিলো রিয়াদ। হুতির হামলায় জ্বালানি স্থাপনাসহ সৌদির অনেক অবকাঠামোতে আগুন লেগে যায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তীব্র সমালোচনা করে সৌদি যুবরাজ ফয়সাল গোষ্ঠীটিকে ‘স্বার্থপর’ বলে আখ্যা দিয়েছেন। রাশিয়ার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইয়েমেনের স্বার্থের চেয়ে তাদের সংকীর্ণ স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে হুতি। ইয়েমেন ও এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করে নিজের স্বার্থ রক্ষা করতে এবং কর্তব্য পালন করতে সৌদি দ্বিধা করবে না।’
প্রায় ১২ বছর আগে সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে ২০২২ সালের এপ্রিলের পর থেকে এই লড়াইয়ে বিরতি চলছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা এবং উত্তর-পশ্চিমের অন্যান্য শহর ও প্রদেশ নিয়ন্ত্রণ করে আসছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিজ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধারা দখলদারদের কিভাবে নাস্তানাবুদ করেছেন।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে ইসরাইলি দখলদাররা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০% পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)