রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে সড়ক অবরোধ ও পর্যটক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায় ৪০০ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গত (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের দেওয়া (আইএসপিআর)। তথ্যে একথা বলা হয়। প্রসঙ্গিক প্রশ্ন জোরদার হচ্ছে।
সাজেকের এই স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনা ও রূপার দাম কমায় দেশের বাজারেও সোনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির মামলায় ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহমদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলঠবাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ সদর উপজেলার গয়ের পাড়া গ্রামের উদ্যোক্তা শাহিন উন্মুক্ত পানিতে হাঁস পালন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। মাসে সব খরচ বাদ দিয়ে দৈনিক ৫ হাজার ৪শ’ টাকা আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।
গয়ের পাড়া গ্রামের লেজু মন্ডলের পুত্র শাহিন কিছুদিন আগেও ছিলেন বেকার। অর্থনৈতিকভাবে ছিলেন নিঃস্ব। সংসারের খরচ নির্বাহে চোখে অন্ধকার দেখতেন। হাঁস পালন করে সাফল্যের সংবাদ দেখে উৎসাহিত হয়ে হাঁস পালন শুরু করেন। শুরু করার ৪ মাস পর তার এই সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে।
শাহিন বলেছেন, আজ থ বাকি অংশ পড়ুন...
ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব পরিবারের বড় অংশ বাঙালি মুসলিম বলে জানিয়েছে বিভিন্ন সংগঠন। অভিযানে অনেক মসজিদও ভেঙে ফেলা হয়েছে।
হিমন্ত নেতৃত্বাধীন সরকারের পরিচালিত এ অভিযান গত শনি ও রোববার নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় চালানো হয়।
বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আসার পর থেকে আসামজুড়ে উচ্ছেদ অভিযান তীব্রভাবে বেড়েছে, লাখ লাখ পরিবারকে বাস্তুচ্যুত করেছে এবং শত শত মুসলমানদের শহীদ করা হয়েছে। এ অত্যাচার থেকে মিয়া মুসলিমও বাদ যায়নি, যারাই এ অঞ্চলে কয়েà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৮.৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বছরে প্রায় ৫ কোটি টাকা হিসাবে ২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো এবং পরিবহনের কাজে দিন-রাত সচল রয়েছে ১৮টি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের ১৬৯টি বিশেষায়িত ক্রেন। একই সঙ্গে বন্দরের জেটি ও ইয়ার্ডে কাজ করছে ২২ ধরনের আরও ২৭২টি যন্ত্র। এ ছাড়া বন্দরে রয়েছে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন।
চট্টগ্রাম বন্দরের কার্বন নিঃসরণ বিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, জাহাজ বন্দরে পà বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
জেলার ৮ উপজেলায় এবার আগাম জাতের আমন ধানের অধিক ফলনে উচ্ছ্বসিত কৃষকরা। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার কৃষকরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
কৃষকরা জানান, কম সময়ে ধান ঘরে তোলা, রোগবালাই কম হওয়া ও ভালো ফলনে লাভের মুখ দেখছেন তারা। ধান কাটার পর একই জমিতে রবিশস্য আবাদ করে বাড়তি আয়ের প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুরে এবার ১ লাখ ৬৬ হাজার ৯৬০ হেক্টর জমিতে আগাম আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২০৫ হেক্টà বাকি অংশ পড়ুন...
বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে শিক্ষার্থী সংকট। আধুনিক ভবন, একাধিক শিক্ষক—সবই আছে। কিন্তু শিক্ষকদের যাদের পড়ানোর কথা, সেই শিক্ষার্থীই নেই পর্যাপ্ত। তাই শিক্ষকদের সবাই বিদ্যালয়েও আসেন না। যারা আসেন, তাদের অনেকে অলস সময় কাটান। কেউ কেউ আবার দুপুরের ভাতঘুমটাও দেন বিদ্যালয়ে। জেলার প্রাথমিক শিক্ষার এমন চিত্র কেন? আর এর দায় কার? এ নিয়ে রয়েছে নানা মতামত।
অভিভাবক ও সচেতন মহলের দাবি, কর্মরত শিক্ষকদের আন্তরিকতার অভাব এবং নিয়মিত বিদ্যালয়ে গিয়ে পাঠদান না করানোর কারণেই শিক্ষাক্ষেত্রে এমন নৈরাজ্য তৈরি হয়েছে। তবে শিক্ষকà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ বা ১ দশমিক ২৯ ডলার বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিলো। অন্যদিকে ডব্লিউটিআ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ। চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, গত ২২ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটের দিকে চীনের তিব্বতে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সিইএনসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ রোগীরা। একই পরীক্ষার জন্য একেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হচ্ছে একেকরকম ফি। কোনো কোনো পরীক্ষার ফিতে প্রতিষ্ঠানভেদে পার্থক্য কয়েকগুণ পর্যন্ত। অথচ পরীক্ষার মান, ব্যবহৃত যন্ত্রপাতি ও রি-এজেন্টের ব্যয় বিবেচনায় নিয়েও ফি নির্ধারণে নেই অভিন্ন সরকারি নীতিমালা।
মূলত নানা ধরনের পরীক্ষার নামে রোগীদের পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। শুধু অতিরিক্ত ফি নয়, পরীক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্টদের একাংশ বলছেন, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ৩৮৬টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ১৫৯টি এবং ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি গ্রুপের তথ্য পাওয়া গেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি নেপথ্যের হোতা, মদদদাতা, আশ্রয়দাতা এবং মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কিশোর গ্যাংয়ের সমস্যা কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি পরিবার, শিক্ষা, সামাজিক পরিবেশ ও à বাকি অংশ পড়ুন...












